সম্পর্ক

Words
415
Reading
2 min
Listen
Play
4y

_2bf4f97a-cc6e-11e8-b6ee-f919934f6f9c.webp
img

সম্পর্ক ছোট্ট একটা শব্দ হলেও এই শব্দের মধ্যে লুকিয়ে আছে অনেক বড় একটা অর্থ। আমাদের জন্মের পর থেকেই শুরু হয় আমাদের একে অন্যের সাথে সম্পর্ক, বাবা-মার সাথে সম্পর্ক, ভাই-বোনের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। এই সম্পর্ক গুলো আমাদের জন্ম সূত্রের মাধ্যমে হয়ে থাকে। এর বাইরেও একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক।ভালবাসা,বিশ্বাস,সততা,মায়া, টান,দায়িত্ব এই সব গুলো মিলেই প্রতিটি সম্পর্ক গড়ে উঠে।

ছেলে মেয়ের প্রতি সম্পর্কটা মূলত বন্ধুত্ব থেকেই তৈরি হয়, এরপর সেই সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। কিন্তু এই সম্পর্কটা কত দিন দীর্ঘায়িত হবে সেটা কেউ জানে না। তবে বর্তমানে আমাদের সমাজের এই সম্পর্ক গুলো অনেকটা মর্ডান হয়ে গেছে। অনেক কম বয়সি ছেলে মেয়ে এখন আবেগের বসে,একাকীত্বের কারণে,বা কোনো কারণ ছাড়াই বা আরও অনেক চাহিদার বসে এখন তারা এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে যাচ্ছে।এই সম্পর্ক গুলো তাদের কাছে একটা নিচুক ছেলে খেলার মত। তাদের মধ্যে এখন নেই কোনো দায়িত্ববোধ, নেই কোনো সততা,নেই কোনো বিশ্বস্ততা। সম্পর্ক গুলো এখন হয়ে দাড়িয়েছে গিভ এন্ড টেক এর মত বা যার যার সার্থ হাসিল করার একটা মাধ্যম। যেটা এক ধরনের নোংরামি বলে মনে করি আমি। বিশ্বাস,সততা,বন্ধুত্ব,বোঝার ক্ষমতা,ভালোবাসা,দায়িত্বে অবহেলার কারণে সম্পর্কের ফাটল দিন দিন বাড়তেছে। স্বামী স্ত্রীর মধ্যে বাড়তেছে ডিভোর্স এর হার। আমাদের অধিকাংশ মানুষই এখন নারীদেরকে ভোগ বিলাসের পাত্র বলে মনে করি। কিন্তু তাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, শ্রদ্ধা,ভালোবাসা,বন্ধুত্ব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।

আমরা আসলে সম্পর্ক গড়তে জানি কিন্তু সম্পর্ক রক্ষা করতে জানি না। ছেলে মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে একটা সম্পর্ক গড়া সহজ কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্ট। একটা সম্পর্কে ভালো খারাপ সময় আসবেই,মন অভিমান হবেই,ভুল বোঝাবুঝি হবেই সেই প্রতিকূল পরিবেশে একজন আর একজনের সাথে হাতে হাত রেখে চলার নামই হচ্ছে সম্পর্ক। বর্তমান মর্ডান সমাজে এই সম্পর্ক গুলো হারিয়ে যাচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে না কোনো সম্পর্কই। পরিবারে সন্তান সন্ততি থাকার পরও তাদের সম্পর্কের বিচ্ছেদ দেখা যাচ্ছে অহরোহ। আমাদের দেশে এখন সংসারে অশান্তি,সন্দেহ, ডিভোর্স দিন দিন মহামারি আকার ধারণ করছে। দুইজন দুইজনকে ভালোবাসা,চেনা জানা,একজনের প্রতি আর একজনের দায়িত্ব বোধ,ওয়াদা নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কিন্তু একটা সময় সেই একজন অন্যজনের প্রতি একটা দায়বদ্ধতার কারণে নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছে। আর এখন তো বিবাহিত মানুষ অন্য আর একজনের সাথে লীভ টুগেদার করতেও দ্বিধাবোধ মনে করে না।

আমরা এখন সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক স্ট্যাটাস দিতে পারি,ভালোবাসার মানুষকে নিয়ে অনেক কবিতা লিখতে পারি, কিন্তু ভালোবাসার মানুষকে আকড়ে ধরে রাখতে পারি না। একটা সম্পর্কে দীর্ঘস্থায়ী রাখতে পারি না। আমাদের ভালোবাসা শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। আর সবার মন মানসিকতা এক নয়, সবার মতামত এক হয় না। তাই আমাদের জীবন সঙ্গী বেছে নেওয়ার সময় ভেবে চিন্তে নেওয়াটাই ভালো। কারণ একটা সম্পর্ক গড়া সহজ কিন্তু সম্পর্ক ধরে রাখা কঠিন।

সম্পর্ক | Ecency