সুখ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখের মুখাপেক্ষি। সবাই সুখী হতে চায়। কিভাবে সুখী হওয়া যায় এইটা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকে। জীবনে সুখী হতে হলে অনেক টাকার প্রয়োজন। টাকা না থাকলে সুখী হওয়া যায় না। আবার অনেকে বলেন সুখী হওয়ার জন্য টাকার কোনো প্রয়োজন নেই। টাকার সাথে সুখী হওয়ার কোনো সম্পর্ক নেই। এই কথা গুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে থাকে। সুখী হওয়ার জন্য টাকার প্রয়োজন আছে, তবে টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজন, শখ পূরণ করতে পারবেন। এটা আপনাকে সামইক সুখ দিবে। কিন্তু আপনি কখনো টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না।
সুখ পুরোপুরি আপনার চাহিদার উপর নির্ভর করে। আর আপনার চাহিদা বেশি হলে আপনার টাকার প্রয়োজনও বেশি হবে। আপনার যদি ভোগ করতে ভালো লাগে। টাকা পয়সা,বাড়ি,গাড়ি,দামী কাপড় ইত্যাদি। একটা সময় আপনার অনেক টাকা হবে আপনার তখন চাহিদাও বেড়ে যাবে। আর তখন ক্রয়ক্ষমতা ও বেড়ে যাবে। একটা সময় যখন আপনার টাকা পয়সা,অর্থ সম্পদ অনেক বেড়ে যাবে, তখন আপনার এইগুলো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য নানান টেনশন কাজ করবে। তখন আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি সুখী হতে পারবেন না। অনেক ধরনের চিন্তা ভাবনা আপনাকে গ্রাস করে ফেলবে।
কিছু সুখের জন্য টাকার অনেক প্রয়োজন আছে। যেমন আমার অনেক দিনের শখ ছিল ভালো একটা ফোন কিনবো। আমার কাছে যদি টাকা না থাকতো আমি কখনো এই ফোন কিনতে পারতাম না। ফোন কেনার পর আমি যে খুশি হইছি বা শান্তি লাগছে। টাকা না থাকলে হয়তো এই সুখ টা আমি কখনো পেতাম না। তেমনি আমার অনেক শখের জিনিস আছে যেগুলো আমি টাকা ছাড়া হয়তো কখনো পেতাম না। তবে এটা সত্য যে টাকা দিয়ে আমি আমার প্রয়োজন গুলো, চাহিদা বা শখের জিনিস গুলো কিনতে পারছি। কিন্তু আমি টাকা দিয়ে কখনো সুখ কিনতে পারবো না। যদিও শখের জিনিসগুলোর সাথে সুখ শান্তি জড়িয়ে আছে। তবে সুখ শান্তি দেয়ার ক্ষমতা একমাত্র উপরওয়ালার কাছেই আছে।
আর জীবনের সবচেয়ে বড় সুখ হলো আমাদের সুস্থতা। যার জীবনে সুস্থতা নেই, সব সময় অসুখ লেগেই থাকে তার কাছে যত টাকায় থাক সে সুখী হতে পারবে না। সুস্থতা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা হাসপাতালে ভর্তি হয়ে আছে। আমরা তাদের থেকে অনেক সুখে আছি।
সুখ পুরোপুরি নির্ভর করে আপনার চিন্তা ও বিশ্বাসের উপর। গ্রামের একজন মসজিদের হুজুর ৫-১০ হাজার টাকা দিয়ে পরিবার সন্তান নিয়ে দিব্বি সুখে শান্তিতে দিন পার করতেছে। জীবনে চলার পথে টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা সুখ না।
সুখ এর সংজ্ঞা এক একজন এক একভাবে দিয়ে থাকে, তবে সুখের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। টাকা দিয়ে সুখ কেনা যায় না তবে জীবনে সুখী হওয়ার জন্য টাকার প্রয়োজন আছে। সুখ যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে ধনী ব্যাক্তিরা ঘুমানোর জন্য ঔষুধ খেত না। আর সুখ যদি টাকা দিয়ে কিনতে হতো তাহলে দিন অনে দিন খায় দরিদ্র দিন মুজুরিরা সন্ধ্যার পর পরই ঘুমিয়ে যেতে পারতো না।