রোনালদোর দলবদলের নাটকীয়তা

Words
375
Reading
2 min
Listen
Play
4y

এই তো গত মৌসুমে পর্তুগিজ সুপারস্টার জুভেন্টাস ছেড়ে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন৷ তিনি জুভেন্টাসে যোগ দেওয়ার পর ব্যাক্তিগত ভাবে ভালো পারফরম্যান্স করলেও দলগতভাবে তার দল বর্থ ছিলো এবং চ্যাম্পিয়ন লিগ থেকেও বাজে ভাবে বাদ পরেছিলো তার দল। সেই জন্যই তিনি জুভেন্টাস ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন।

তবে তখন শুধু রোনালদোই জুভেন্টাস কে ছেড়ে দিতে চাইনি সেই সময়ে জুভেন্টাসও রোনালদো কে ছেড়ে দিতে ছেয়েছিলো। সেটা খুব সুন্দর ভাবেই ক্লাব ও রোনালদোর সমঝোতায় শেষ হয়েছিলো। কিন্তু বর্তমানে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া টা অনেক টা ক্লাব এর ইচ্ছার বিরুদ্ধে গিয়েই।

গত মৌসুমে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে সাইন করার পর তিনি খুবই উচ্ছসিত ছিলো। এবং তার অতীতের ক্লাবে ফিরতে পেরে খুবেই খুশি ছিলো কারন সেই ক্লাবেই তার ক্যারিয়ার বিকশিত হয়েছিলো। এবং ম্যানচেস্টার ইউনাইটেডও রোনালদোকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে ছিলো। গত মৌসুম রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ভালো কাটলেও ম্যানচেস্টার ইউনাইটেডের খুবই বাজে মৌসুম কেটেছে। লীগ শেষ করেছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে। যার ফলে চ্যাম্পিয়ন লিগ খেলতেও পারবে না।
খেলতে হবে তাদের ইউরোপা লীগ। আর তার জন্যই রোনালদো নাকি ক্লাব পরিবর্তন করতে পাগল হয়ে গেছেন। তিনি নাকি চ্যাম্পিয়ন লীগ খেলতে পারবে এই মৌসুমে এমন কোনো দলে যেতে পারলেই হবে। এমন টায় শোনা যাচ্ছে ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে।

FB_IMG_1657213436202.jpg
IMG

রোনালদো চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল দাতা। আর তার খুব কাছাকাছিই অবস্থান করছেন লিওনেল মেসি। আর এই মৌসুম টা যদি না খেলতে পারেন তাহলে তার খুব কাছাকাছিই চলে যাবেন লিওনেল মেসি। আর সেটা কোনো ভাবেই রোনালদো চাইবেন না। এই গুলোর জন্যই নাকি ক্লাব পরিবর্তন করতে পাগল হয়ে গেছেন। তবে এই মুহূর্তে রোনালদোকে কেনার জন্য কয়েক টা ক্লাবে নাকি যোগাযোগ করেছে। চেলসি, বার্সেলোনা এই ক্লাব গুলো তেও রোনালদোর যাওয়ার সম্ভবনা রয়েছে। বার্সা সভাপতির সঙ্গে রোনালদোর এজেন্ট যোগাযোগ করেছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে৷

তবে রোনালদো যে বার্সায় যাবেন সেটা আমি বিশ্বাস করতে পারতেছিনা। কারন রোনালদো ক্যারিয়ারের সর্বোচ্চ সময় বার্সার প্রতিদ্বন্দ্বী হয়েই কাটিয়েছেন। এবং বার্সার সমর্কদের সব সময় রাইভাল হয়েই ছিলেন। কারন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা প্রতিদ্বন্দ্বীতার কথা সবারেই জানা। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের এই প্রতিদ্বন্দ্বীতার জন্য তাদের ম্যাচের নামই হয়ে গেছিলো এল-ক্লাসিকো।

FB_IMG_1657213659080.jpg
IMG

আর এই ক্লাবের খেলোয়াড় এক ক্লাব থেকে অন্য ক্লাবে খুব কমেই পরিবর্তন করে থাকে। আর রোনালদোর মতো রিয়াল মাদ্রিদের অন্যতম সর্বকালের সেরা খেলোয়াড় বার্সেলোনায় যাবেন সেটা খুবই অবিশ্বাস্য। তার ফলেও ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। তবে রোনালদো কি সত্যিই ক্লাব পরিবর্তন করবেন না দলের বিপদে পাশে থাকবেন সেটায় এখন সময়ের ব্যাপার।

রোনালদোর দলবদলের নাটকীয়তা | Ecency