কৃষকের আনন্দ

Words
451
Reading
3 min
Listen
Play
4y

বাংলাদেশ ঋতু বৈচিত্র‍্যের দেশ। তাই এদেশে অনেক কিছুই নির্ভর করে প্রকৃতির উপর। এই জন্যে অনেক ক্ষেত্রে আমাদের প্রকৃতির দিকে তাকিয়ে থাকা লাগে। এইতো বর্তমানে চলতেছে কৃষকের আমন চাষের সময়। কৃষকের আমনের সময় সব থেকে বেশি ফলন হয়ে থাকে এবং কৃষক বেশি ফসল তার গুদামে তুলতে পারে। আর এই আমন চাষ নির্ভর করে বৃষ্টির উপর। আমন চাষ হয়ে থাকে প্রকৃতির উপর নির্ভর করেই। আর তাই আমনের সময় কৃষকের অপেক্ষার দিন গুনতে হয় বৃষ্টি কখন হবে। যে পর্যন্ত বৃষ্টি না হয় সে অব্দি কৃষক জমিনে নামতে পারেন না। এই সময় সেচ প্রক্রিয়া করে চাষ করা হয় খুবই কম। আর আমনের চাষে সেচ প্রক্রিয়া ব্যবহার করলে ভালো ফলনও পাওয়া যায় না খুব একটা । তাই কৃষকের অপেক্ষা করতে হয় বৃষ্টির জন্যে।

received_473330224631310-01.jpeg

ভালোই কিছু দিন যাবত দেখা যাচ্ছে অনেক রোদ আর গরম। এই রোদে দেখা যায় আবাদি জমি গুলো শুকিয়ে একাকার হয়ে রয়েছে। আর আমাদের দেশের কৃষকরাও চিন্তায় পরে গেছেন কিভাবে তাদের ফসল উৎপাদন করবেন। কারন এই সময়ে থাকার কথা অনেক বৃষ্টিপাত নদীনালা আবাদি জমিতে ভরপুর পানি। কিন্তু বর্তমান সময়ে বৃষ্টি খুব কম হচ্ছে যার ফলে চিন্তায় পরেছেন গ্রামের সাধারণ কৃষক। আষাঢ় এবং শ্রাবণ এই দুইমাসে হওয়ার কথা অনেক বৃষ্টিপাত। কিন্তু এইবার তার উল্টো বৃষ্টি হওয়া তো দূরের কথা আরো রোদে আবাদি জমিতে মাটি ফেটে যাচ্ছে। কৃষকরা তাদের আমনের চাষ করার জন্যে বীজতলা রোপন করেছেন তা অতি রোদে নষ্ট হওয়ার পথে। এই নিয়ে দেশের সব কৃষক চিন্তায় পরে গিয়েছিলেন। বর্তমানে আমাদের দেশের সকল জায়গায় চলতেছে খরা। যার ফলে কৃষক এমন সংকটে পরেছেন।

received_1435309303548945-01.jpeg

বাংলাদেশে প্রায় ৮৪ লাখ হেক্টর জমিন চাষাবাদ করা হয়। তার মধ্যে প্রায় ৫৮ লাখ হেক্টরের বেশি জমিতে চাষ করা হয় আমন ধান। এই আমন চাষেই আমাদের দেশের সব থেকে বেশি ফসলের সর্বরাহ দিয়ে থাকে। আর এই চাষাবাদ নির্ভর করে প্রকৃতির উপর। কিন্তু এইবার বৃষ্টি না হওয়ায় অনেকে সেচ প্রক্রিয়ার মাধ্যমে চাষ করতে উদ্যোগ নিলেও তা ব্যর্থ হচ্ছেন। কারন আমাদের দেশে বর্তমানে চলছে অধিক পরিমাণে লোডশেডিং। গ্রাম অঞ্চলে দিনে প্রায় ৪,৫ বারও লোডশেডিং হচ্ছে। যার ফলে সেচ প্রক্রিয়ায় পানি দিতেও ব্যর্থ হচ্ছেন কৃষকরা। আমাদের দেশে এমন পরিস্থিতি এর আগে খুব কমই হয়েছে। তবে প্রাকৃতিক নানা কারনেই বৃষ্টিপাত কমে যাওয়ায় আজ আমাদের দেশের কৃষকের এই অবস্থা হয়েছে।

received_8543944845623044-01.jpeg

কৃষকের এই অবস্থায় তাদের মুখে হাসি ফুটিয়ে গত দুইদিন যাবত দেখা মিলেছে বৃষ্টির। গত কাল খুব একটা হয় নাই বৃষ্টি তবে একটু একটু করে ভালোই বৃষ্টি দেখা গিয়েছে। কিন্তু আজ হঠাৎ সকাল থেকে অনেক বৃষ্টি হওয়ায় সকল কৃষক আনন্দিত সকলের মুখে খুশির ছাপ দেখা যাচ্ছে। সকল কৃষক আজকে জমিতে নেমে জমিতে হালচাষ শুরু করছেন। সকল কৃষক তাদের জমিতে চাষের ব্যবস্থা নিয়েই ব্যস্ত। অনেক অপেক্ষার পর তাদের এই আনন্দটা গ্রামে যারা আছেন তারাই এক মাত্র বুঝতে পারবেন। গ্রামের অনেক কৃষক আছেন যাদের সংসার চলে তাদের জীবন চলে এই চাষাবাদ এর উপর নির্ভর করে। তার জন্যে চাষাবাদ করা তাদের কাছে একটি চেলেঞ্জ। তাই এই বৃষ্টি তাদের জন্যে একটি আনন্দের ছোয়া।