ভাইবোনের সম্পর্ক

Words
476
Reading
3 min
Listen
Play
4y

বোন শব্দটা দেখতে যতোটা ছোট মনে হয় কিন্তু এর মানে টা অনেক বড়। যা বলে শেষ করার মতো নয়। আমার মনে হয় মা বাবার পরে যদি কোন সম্পর্ক হয় তবে সেটা ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক এতো মধুর হয়। যেই সম্পর্কে হাসি ঠাট্টা, ঝগড়া ভালোবাসা সব কিছু মিলিয়েই ভাইবোনের সম্পর্ক হয়ে থাকে। ভাইবোন শব্দটি শুনলেই মনে একটা শান্তি আসে। ভাইবোনের সম্পর্কে কখনও রাগ অভিমান ঝগড়া আবার দিন শেষে অবিরাম ভালোবাসা এসব না থাকলে মনে হয় না সম্পর্কে পূর্নতা পেতো। আমরা ভাইয়েরা আমাদের ব্যাক্তিগত জীবনের যেকোনো সমস্যা বোনকে চোখ বন্ধ করে বলতে পারি। যা অন্য কাউকে এতো সহজে বলতে পারি না। আমাদের জীবনে কিছু কিছু সময় এমন পরিস্থিতি আসে, যে সময় আমাদের মা বাবা কে আমরা সেই কথা বলতে পারি না কিন্তু বোনের সাথে সুন্দর ভাবে সব বলে দিতে পারি।

একটা ছোট বোন থাকা মানে আমাদের বড় ভাইদের মাথায় একটা দ্বায়িত্ব এসে পরে নিজের অজান্তেই। ছোট বোন কে যেমন স্নেহ করে বড় করে তুলি, তেমনি শ্বাসনও করতে হয় অনেক ক্ষেত্রে। আমরা স্বাভাবিক যে সম্পর্ক গুলো দেখি তাতে বড় ভাইকে তার ছোট বোন অনেক ভয় পায়। কারন ছোটবোন কে বেশিরভাগ শ্বাসন করে তার বড় ভাই। বড় ভাইয়ের শ্বাসন বলতেই এটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, পড়তে বসতে হবে এগুলোই হলো বড় ভাইয়ের শ্বাসন। কিন্তু বোনকে যেমন শ্বাসন করক না কেনো কিন্তু বোনের প্রতি যে ভালোবাসা সেটা কখনও অপূর্ণতা থাকে না। ছোট বোন কে কেউ কিছু বললে ভাইয়ের মাথায় রক্ত উঠে যায়। কি রেখে কি করবে তার ঠিক থাকে না। এটাই তো ভালোবাসা ছোটবোনের প্রতি। ছোটবোন বড় হলে ভাইয়ের মাথায় চিন্তা থাকে তার বোন বড় হয়েছে।

ছোটবোনের প্রতি যেমন বড় ভাইয়ের অবিরাম ভালোবাসা থাকে তেমনি বড়বোনের ভালোবাসাও কম থাকে না ছোটভাইয়ের প্রতি। একজন বড় বোন থাকা মানেই অনেক কিছু। যার নেই সে হইতো বুঝে বড়বোনের অভাব। একজন বড়বোন তার নিজের চিন্তা বাদ দিয়ে তার ছোটভাইয়ের কথা ভাবে। ছোটভায়ের একটা বিপদ হয়েছে বড় বোন চিন্তায় ছঠফোট করবে। সব থেকে মজার বেপার হলো ভাই প্রেম করেছে সে তার পরিবার কে জানাবে অন্য কাউকে বলতে না পারলেও সবার আগে তার বড় বোনকেই জানাতে পারে। তার পর আর ভাইয়ের চিন্তা করতে হয় না তার পরিবারের সবাইকে বুঝানোর দ্বায়িত্ব সেই বড় বোন নিয়ে নেয়। কিন্তু এই কথা পরিবারের অনেকেই তো থাকে কাউকেই তো সে বলতে পারে না কিন্তু বড়বোন কে ঠিকই বলতে পারে। সত্যি বলতে এটাই হলো ভাইবোনের মধুর সম্পর্ক। এই কারনেই ভাইবোনের সম্পর্ক এতো গভীর হয়।

পৃথিবীতে ভাইবোনের সম্পর্কের মতো এতো সুন্দর সম্পর্ক হয়তো আর কিছু হবে না। কারন অন্যান্য সম্পর্ক যতো বেশি গভীর হোক না কেনো কিন্তু ভাইবোন যেভাবে মন খুলে কথা বলতে পারে, যা যা বলতে পারে অন্য কাউকে সেভাবে আমরা বলতে পারি না। কিন্তু একটা সময় এই সম্পর্ক টা হয়তো অটুট থাকে না। কারন একটা সময় ভাই বিয়ে করে তার স্ত্রী যখন পরিবারে চলে আসে তখন দেখা যায় ভাইবোনের সম্পর্কে ফাটল এসে যায়। যদিও কিছু সম্পর্ক সারাজীবন থেকেই যায় কিন্তু বেশিরভাগ সম্পর্ক এখন আর টিকে থাকে না। সময়ের সাথে সাথে ভাইবোনের সেই গভীর সম্পর্ক নষ্ট হয়ে যায়।

IMG_20220627_190425.jpg

ভাইবোনের সম্পর্ক | Ecency