ইনস্টাগ্রাম থেকে আকাশচুম্বী আয় মেসি, রোনালদোর

Words
363
Reading
2 min
Listen
Play
4y

বর্তমান ফুটবলের দুই মহাতারকা মেসি এবং রোনালদো। যাদের জনপ্রিয়তা পৃথিবীর সব দেশেই রয়েছে। জনপ্রিয়তার সেই সুযোগ নিয়ে মেসি এবং রোনালদোর ইনস্টাগ্রামে রয়েছে কোটি কোটি ফলোয়ার। আর সেই অসংখ্য ফলোয়ার সংখ্যাই মেসি, রোনালদোর আয়ের উৎস হয়ে দাড়িয়েছে৷

মেসি রোনালদো তাদের খেলাধুলার মাধ্যমেই ক্লাব থেকে শত শত কোটি টাকা আয় করে থাকেন। প্রতি সপ্তাহে কোটি কোটি টাকা বেতন পেয়ে থাকেন এই দুই মহাতারকা। গত এক যুগেরও বেশি সময় ধরে মেসি রোনালদো ফুটবলের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় ছিলেন। কেউ কাউকে কখনো পেছনে ফেলেছেন বেতনের দিক দিয়ে। এমন কি তারা বিলিয়নিয়ারেও নাম লিখিয়েছিলেন কয়েক বছর আগেই।

তাদের ক্লাবের আয়ের পাশাপাশি আরো অনেক আয়ের মাধ্যমে রয়েছে। তার মধ্যে একটি মাধ্যমে হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের মাধ্যমে তারা কোটি কোটি টাকা আয় করে থাকেন। তাদের ব্যান্ড,ব্যালু কাজে লাগিয়ে শত শত কোটি টাকা আয় করে নিচ্ছেন।

এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। এমন কি শুধু খেলোয়াড় হিসেবে নয় ইনস্টাগ্রামে যেকোনো একজন ব্যাক্তির চেয়ে সব চেয়ে বেশি আয় করা ব্যাক্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে প্রায় ৪৬ কোটির উপরে। তার প্রতি পোস্টে আয় করে থাকেন ২২ কোটি ৫০ লক্ষ টাকারও উপরে। যা চোখ কপালে উঠার মতোই বেপার।

অন্য দিকে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর্জেনটাইন সুপারস্টার লিওনেল মেসি। রোনালদো থেকে লিওনেল মেসির ফলোয়ার সংখ্যা কিছুটা কম রয়েছে। তারপরেও সেখান থেকে বিশাল পরিমান টাকা আয় করে থাকেন তিনি৷ লিওনেল মেসি সেখান থেকে প্রতি পোস্টে প্রায় ১৭ কোটি টাকার মতো আয় করে থাকেন। খেলোয়াড় হিসেবে বলতে গেলে রোনালদোর পরেই মেসির অবস্থান আর যেকোনো ব্যাক্তি হিসেবে তৃতীয়।

তাছাড়া নেইমার জুনিয়র, এমবাপ্পে, সালাহ, সাদিও মানের মতো বড় বড় তারকারাও সেখান থেকে বিশাল পরিমান অর্থ আয় করে থাকেন।

তবে ফুটবলের বাইরেও এশিয়ার একমাত্র ক্রিকেট তারকা হিসেবে বিরাট কোহলিও রয়েছেন বিশ্ব ক্রিকেট তারকাদের মধ্যে শীর্ষে। এমন কি ক্রীড়া জগতের সকল খেলোয়াড়দের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি। তিনিও ইনস্টাগ্রামের প্রতি পোস্টে আয় করে থাকেন ১০ কোটি টাকার মতো। বিরাট কোহলির পাশাপাশিও আরো অনেক ক্রিকেট তারকা বিশাল পরিমান অর্থ আয় করে থাকেন ইনস্টাগ্রাম থেকে।

তবে সম্প্রতি বিরাট কোহলির বাজে ফর্ম থাকার পরেও ইনস্টাগ্রামে তার আয়ের কোনো কমতি নেই৷ বরং সমান তালে আগের গতিতেই আয় করে যাচ্ছেন ভারতের এই ক্রিকেট তারকা। মেসি, রোনালদো, নেইমার জুনিয়র, বিরাট কোহলির মতো তারকাদের খ্যাতি এবং সুনাম সারা পৃথিবী জুড়েই রয়েছে৷ আর সেই খ্যাতি, জনপ্রিয়তাই তাদের এই আয়ের বড় উৎস হয়ে দাড়িয়েছে৷

images_voltaxMediaLibrary_mmsport_90min_en_international_web_01g7xwf93hmkadn292j5.jpg
IMG