ধৈর্য

Words
414
Reading
2 min
Listen
Play
4y

ধৈর্য হলো মানুষের এমন এক গুন, যা মানুষকে সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে। ধৈর্য ধরে থাকা অনেক বড় একটি কাজ। আর এই ধৈর্য বয়ে নিয়ে আসে মানুষের জীবনের সফলতা। কিন্তু আমাদের সকল মানুষের ধৈর্য থাকে না। কিছু কিছু মানুষ দেখা যায় যে কোন কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলে। যার ফলে তাদের কাজের যে সফলতা সেই পর্যন্ত পৌঁছাতে পারে না। যে ব্যক্তি ধৈর্য রাখতে পারে নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি সেই পারে সফলতার দুয়ারে পৌঁছাতে। যে কোন কাজের মধ্যে আমাদের আগে প্রস্তুতি নিতে হবে আমরা কতোটা ধৈর্য সহকারে কাজটি করতে পারবো। আর এটা চিন্তা করেই আমাদের সকল কাজ শুরু করতে হবে।

না আমি আর পারছি না, আমার পক্ষে এটা আর সম্ভব হচ্ছে না। এই কথা গুলো আমাদের জীবনে এক সময় আসবেই। আমাদের জীবনের এই আঁকাবাকা পথে অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারবো পৃথিবীতে যতো বড় বড় মানুষ আছেন। তাদের জীবনের গল্প শুনে দেখুন দেখবেন তাদের জীবনে হাজার হাজার ব্যর্থতা। তারা সকল ব্যর্থতাকে হার মানিয়ে একমাত্র ধৈর্য ধরেই সফলতার পথে পা রাখতে পেরেছেন। তারা কখনও ধৈর্য হারায়নি কোন ক্ষেত্রেই। তাই আমরা আজ তাদের সফলতাটা এতো সুন্দর দেখতে পাচ্ছি। এর জন্যে আমাদের মুখে কখনো এমন শব্দ থাকবে না আমি আর পারছি না বা আমার দ্বারা সম্ভব না। এই কথা গুলো কেনো থাকবে ধৈর্য ধরে থেকে দেখি না আরও একটু, প্রচেষ্টা করে দেখি । দেখবো এই ধৈর্য আমাদের কে সফলতা অর্জন করে দিয়েছে।

আমাদের সবার নিজের উপর আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। আমাদের নিজের প্রতি বিশ্বাস রাখাও ধৈর্যের একটি মূল হাতিয়ার। কারন নিজের উপর যদি বিশ্বাস থাকে আমি পারবো চেষ্টা চালিয়ে যাই তবেই আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। এবং সফলতার দুয়ারে পৌঁছে যেতে পারবো। আমাদের ধৈর্য শক্তি বাড়ানোর কিছু কৌশল রয়েছে। এই কৌশলে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে আমাদের ধৈর্য শক্তি অনেক বৃদ্ধি পাবে। এবং সফলতা অর্জনের জন্য ধৈর্যের প্রয়োজনীয়তা অতুলনীয়।

ধৈর্য শক্তি বাড়ানোর যে কৌশল রয়েছে যেমন নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠা, প্রতিনিয়ত ডায়েরি লেখার অভ্যাস গড়ে তুলা, ধীরে ধীরে খাবার খাওয়াও ধৈর্য শক্তি বৃদ্ধির একটি উপায়, মেডিটেশন বা ধ্যান করা এর ফলে আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, বেশি বেশি বই পড়ার অভ্যস্ত হওয়া, বাস্তববাদী হওয়া , সব সময় প্রজেটিভ চিন্তাভাবনা করা এবং নেগেটিভ চিন্তা না করা, কারো সাথে নিজেকে তুলনা না করা, এবং নিজেকে বেশি বেশি সময় দেয়া ইত্যাদি। এইসব বিষয়ে আমরা যদি অভস্ত্য হতে পারি তাহলে দেখা যাবে আমাদের ধৈর্য শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেখা যাবে আমাদের জীবনের প্রতিটি মুহুর্তে খারাপ পরিস্থিতিতেও আমাদের ধৈর্য হারায়নি। আমাদের জীবনের সাফল্য অর্জন করতে চাইলে আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করতেই হবে। তবেই আমরা সফলতার দুয়ারে পৌঁছাতে পারবো।

getty_538341932_353040-1024x576.jpg
IMG