আজ বিশ্ব বাবা দিবস

Words
419
Reading
2 min
Listen
Play
4y

আজ এমন একটি দিবস যে দিবসের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। পৃথিবীর মানুষ বার মাসে কত শত দিবসেই পালন করে আসতেছে। তবে আমার কাছে দুইটি দিবসেই সেরা। তার মাধ্যে হলো "মা" দিবস আর "বাবা" দিবস।

বাবা শব্দ টা মাত্র দুটি অক্ষরের কিন্তু তার পরেও আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারি শব্দ গুলোর মধ্যে একটি। বাবা মানে একটি পৃথিবী তোমার, বাবা মানে একটি রাজ্যের রাজা তুমি। বাবা মানে বেঁচে থাকার অনুপ্রেরণা, বাবা মানে একটু একটু করে স্বপ্ন দেখা আর পথ চলায় এগিয়ে যাওয়া।

একজন শিশুর যখন জন্ম হয় সে জন্মের পর থেকে দুইজন ব্যাক্তিকেই সবচেয়ে বেশি কাছে পেয়ে থাকে একজন তার মা আরেক জন হল তার বাবা। তবে যদি কখনো সে ছোট্ট বেলাতেই তার বাবা বা মাকে হারিয়ে ফেলে সেটা ব্যাতিক্রম। এছাড়া একজন সন্তানের সব থেকে আপন জনই হয়ে থাকে তার বাবা- মা।

সেই ছোট থেকে বড় হওয়ার প্রতিটি ধাপে সন্তানের পাশে থাকে বাবা। তার সকল প্রয়োজন, চাহিদার জোগান দেওয়ার জন্য বাবা তার সর্বোচ্চ বিলিয়ে দেয়। পৃথিবীর যত বিপদ, সমস্যা, আকাশ সমান ঝড় আসলেও সকল সমস্যার কোনো ছায়া তার সন্তানদের উপর পরতে দেয়না। নিজে না খেয়ে হলেও তার সন্তানদের জন্য খাবার জোগাড় করে নিয়ে যায় তিনিই হল বাবা।

এই তো কয়েকদিন আগে ভার্সিটির সামনের একটা হোটেল থেকে চিকেন পরোটা খেতে গিয়েছিলাম। সেখানে হোটেলের সামনে আমাদের ভার্সিটি মসজিদের মোয়াজ্জেম কাকা কে দেখতে পেলাম। ওনাকেও বললাম আসেন আমাদের সাথে চিকেন খাই। ওনি কিছুক্ষণ না করার পর রাজি হয়ে যায়। তারপর আমরা যখন খেতে বসলাম ওনি তখন সেগুলো না খেয়ে ওনি সাথে করে নিয়ে যাওয়ার জন্য বললো। কিন্তু তিনি তখন আমাদের দেখে লজ্জা পাচ্ছিলেন। তার পর আমি বললাম না কাকা আপনি নিয়ে যান কোনো সমস্যা নেই।

কিন্তু ওনি এগুলো বাসায় নিয়ে খাবেন সেটায় ভেবেছিলাম প্রথম। কিন্তু তখন হঠাৎ কাকা বলতেছিলো ভালোই হলো আজকে আমার বাচ্চারা খুবেই খুশি হবে। সেটা দেখে খুবেই অবাক হয়ে গেলাম আমি। এবং হোটেলের মামাকে বললাম আরেকটা বাড়িয়ে দেন ওনাকে। সেদিন বুঝতে পেরেছিলাম একজন বাবা তার সন্তানের জন্য ভালো কিছু নিয়ে যেতে পারলে কতটা খুশি হন তিনি। আসলে তিনি যে টাকা ওইখান থেকে পান সেটা দিয়ে তার পরিবার নিয়ে চলতে খুবেই কষ্ট হয়ে যায়। আসলে জীবন যুদ্ধে পৃথিবীর প্রতিটি বাবাই তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যায় যেন তার সন্তান সুখে থাকে। যে বাবা তার সন্তানের জন্য সব কিছু করে যাচ্ছেন কষ্ট, ত্যাগ, বাঁধা পেরিয়ে বড় করেছেন সেই বাবার প্রতি প্রতিটা সন্তানের শ্রদ্ধা, ভালোবাসা থাকা উচিত। এবং বাবারা যখন বৃদ্ধ হয় তখন বাবাদের প্রতি প্রকৃত দায়িত্ববোধ হওয়া।

আর আজকে জুন মাসের তৃতীয় রবিবার যা বাবা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে। তাই পৃথিবীর সকল বাবার প্রতি রইলো আমার শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া এবং শুভেচ্ছা।

638460_124.jpg
IMG

আজ বিশ্ব বাবা দিবস | Ecency