এশিয়া কাপ ও বাংলাদেশ ক্রিকেট দল 🏏

Words
332
Reading
2 min
Listen
Play
4y

আগামী শনিবার থেকে আফগানিস্থান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের লড়াই। এইবারের এশিয়া কাপটা প্রতিবারের থেকে আলাদা হবে। প্রতিবার এশিয়া কাপ গুলো ওডিআই ফরমেটে হলেও এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরমেটে। এশিয়া কাপের ১৫তম আসর ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা অবস্থিত হতে যাচ্ছে ২০২২ সালে। ২০২০ সালে ভয়ংকর করোনা মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যার জন্য ২০২০ সালে এশিয়া কাপ ক্রিকেট বাতিল করে ২০২২ সালে দেওয়া হয়।

২০২২ সালের এশিয়া কাপ ক্রিকেট অবস্থিত হতে যাচ্ছে আগামী ২৭ আগস্ট শনিবার। এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই। এই মধ্যে বাংলাদেশ তার ক্রিকেট দলকে নিয়ে পরশুদিন উপস্থিত হয়েছে দুবাই। বাংলাদেশ ক্রিকেট দল তাদের এশিয়া কাপের আগের প্রস্তুতি মোটামুটি শেষ করেছে।

এশিয়া কাপের লাস্ট চারটা আসরের তিনটা তেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু কোনোটা তেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সেই বাংলাদেশ এখন বর্তমানে পুরাই অফ ফর্মে দিন পার করতেছে। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজ হারের পর আরো সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে একটু সন্তোষ জনক হলেও টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বেহাল দশা। এশিয়া কাপের বিগত ৪ আসরে বাংলদেশ দুর্দান্ত পারফর্ম করলেও। এখনকার বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা খুব একটা ভালো না।

এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের এখন নেই কোনো ভালো ওপেনার, নেই কোনো পাওয়ার হিটার ব্যাটসম্যান, নেই কোনো ভালো বলার। এই দল নিয়ে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের আশাটাও ছোট হয়ে গিয়েছে।

এই এশিয়া কাপে থাকছে ২ টা গ্রুপ। প্রতি গ্রুপে ৩ টা করে দল, মোট ৬ টা দল প্রতিযোগিতা করবে এইবারের এশিয়া কাপ। গ্রুপ A তে থাকছে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্থান আর গ্রুপ B দলে থাকছে ভারত, পাকিস্তান, হংকং। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলা হবে শ্রীলংকার সাথে।এশিয়া কাপের হট ফেভারিট দল হিসেবে থাকছে ভারত ও পাকিস্তান।

তবে বাংলাদেশ ক্রিকেট দল এখন তাদের ইমপ্রুভ করার জন্য নানা ভেবে চেষ্টা করে যাচ্ছে। পাওয়ার হিটার ব্যাটসম্যান হিসেবে দলে ফেরানো হয়েছে সাব্বির রহমান কে। আবার টি টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক করা হয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ২০১৯ বিশ্বকাপে যে দুর্দান্ত পারফর্ম করেন সেটা আবার সবাই দেখতে চায়। আমাদের সবার আশা যে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ভালো কিছু করবে।

Asia-Cup-750x430.jpg
IMG