সব জল্পনা কল্পনা উড়িয়ে রবার্ট লেভানডোস্কি এখন বার্সেলোনায় ।। ⚽

Words
375
Reading
2 min
Listen
Play
4y

রবার্ট লেভানডোস্কি এখন বার্সেলোনার । দীর্ঘ সাত বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে এখন তিনি বার্সেলোনায় নাম লিখিয়েছেন এমন টায় কনফার্ম হয়েছে শোনা যাচ্ছে ইউরোপের সব নামি দামি গণমাধ্যমে। এই সপ্তাহেই বার্সেলোনার সাথে সাইনিং সম্পুর্ন করবেন এবং নতুন মৌসুম শুরুর জন্য প্রি-সিজনের ম্যাচ খেলার জন্য মেডিকেল সম্পুর্ন করে যুক্তরাষ্ট্রে পারি দিবেন।

৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সাতে যোগ দিচ্ছেন তিনি ইউরোপের সব শীর্ষ গণমাধ্যমে এই খবর টায় ছাপা হয়েছে। রবার্ট লেভানডোস্কিকে কেনার জন্য অনেক ক্লাবেই আগ্রহ প্রকাশ করে ছিলো যেমন চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড তাকে কেনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু রবার্ট লেভানডোস্কির স্বপ্ন বার্সার হয়ে খেলার আর সেটার জন্যই বার্সা এত সহজে কিনতে পেরেছেন তাকে।

FB_IMG_1657989022732.jpg
IMG

বর্তমানে রবার্ট লেভানডোস্কি গোল মেশিন হিসেবেই পরিচিত পেয়ে গেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে গোলের বন্যা বয়ে দিচ্ছেন কয়েক মৌসুম ধরে। তিনি বায়ার্ন মিউনিখের হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করেছেন তিনি যা বলতে গেলে অসাধারণ পারফরম্যান্স ছাড়া আর কিছুই না।

বর্তমানে তিনি বিশ্ব সেরা খেলোয়াড়দের একজন। তিনি চাইলেই আরো অনেক বেশি দামে অন্য ক্লাবে নাম লিখাতে পারতেন। কিন্তু তার প্রিয় ক্লাব বার্সেলোনা তিনি যখন ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তখন থেকেই তিনি বার্সেলোনাতেই আসার আগ্রহ প্রকাশ করে আসছেন৷ আর তার স্বপ্নের ক্লাবে বার্সেলোনায় পৌঁছার জন্য তিনি কম বেতন, বোনাস আর ট্রান্সফার ফ্রি তেও আসতে রাজি ছিলেন। আর অবশেষে স্বপ্ন তার বাস্তবায়নের পথে।

বার্সেলোনার এই অর্থ নৈতিক দুরবস্থার মাঝেও দলবদলের এক পর এক চমক দিয়ে আসবেন সেটা কল্পনার মতো হলেও সেটায় বাস্তবে রুপ দিয়েছেন বার্সা সভাপতি৷ ব্রাজিলের রাফিনহাকেও বিশাল মুল্য কিনে নিয়েছেন ফুটবল ক্লাব বার্সেলোনা। এর আগেও আরো দুইটি খেলোয়াড়ের সাইনিং কনফার্ম করেছেে বার্সেলোনা।

FB_IMG_1657988806549.jpg
IMG

অথচ বার্সেলোনার অর্থ নৈতিক দুরবস্থার কথা সবারেই জানা। অর্থ নৈতিক দুরবস্থার জন্য বার্সার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকেও বিক্রি করে দিয়েছেন৷ লিওনেল মেসি অর্ধেক বেতনে বার্সেলোনায় থাকতে ছেয়েছিলেন তিনি তারপরেও বার্সেলোনা লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি। এমন কি বার্সেলোনা দেউলিয়ায় হয়ে যাবে সেসব গুঞ্জনও বাতাসে অনেক দিন ভেসে বেরিয়েছে।

বর্তমানে ক্লাবে যেসব খেলোয়াড় আছেন সেসব খেলোয়াড়দের বেতনেই দিতে পারবেন না এসবও শোনা যাচ্ছিলো ইউরোপের শীর্ষ গণমাধ্যম গুলেতে।
অথচ সেই বার্সেলোনায় ইউরোপীয়ান দলবদলে চমক দেখিয়ে যাচ্ছেন। একের পর এক সাইনিং করে পুরো ফুটবল বিশ্ব কে তাক লাগিয়ে দিয়েছেন। তাছাড়া জাবির পছন্দের আরো খেলোয়াড় সাইনিং করাবেন এমন টাও শোনা যাচ্ছে।

FB_IMG_1657986509383.jpg
IMG

তবে বার্সেলোনার জন্য সবচেয়ে বড় চমক হলো রবার্ট লেভানডফস্কির সাইনিং৷ বর্তমান বার্সার দুর্বল অর্থনৈতিক অবস্থার মাঝেও রবার্ট লেভানডোস্কির মতো খেলোয়াড় বার্সার হয়ে নতুন মৌসুম মাতাবেন সেটা বার্সা ভক্তদের অনেকটা স্বপ্নের মতোই।

সব জল্পনা কল্পনা উড়িয়ে রবার্ট লেভানডোস্কি এখন বার্সেলোনায় ।। ⚽ | Ecency