ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তন

Words
435
Reading
2 min
Listen
Play
4y

ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ইতিহাসের সবচেয়ে ঐতিহ্য বাহি ক্লাব গুলোর মধ্যে একটি। ইংলিশ এই ক্লাবটি একটা সময় ফুটবল বিশ্ব রাজত্ব করেছে। ফুটবল টুর্নামেন্ট অংশ গ্রহণ করেছে এমন সব টুর্নামেন্টের শিরোপাই তাদের ঘরে তুলেছে। এমন কি ফুটবলের ক্লাব শ্রেষ্ঠত্বের সব চেয়ে বড় শিরোপা চ্যাম্পিয়ন লিগ সেটাও কয়েকবার করে তাদের ঘরে তুলেছেন।

এমন কি ইংলিশ প্রিমিয়ার লিগের সব চেয়ে বেশি শিরোপা জেতা দল গুলোর মধ্যে একটা। যে দলটা বিশ্বের যেকোনো দলকে অনায়াসে হারাতে পারতো। সেই দলটাই গত কয়েক বছর যেন নিজেদের হারিয়ে ফেলেছেন। ছোট ছোট দলের বিপক্ষেও হার৷ এমন কি কয়েক বছর ধরে প্রিমিয়ার লিগেই ভালো ভাবে ফাইট করতে পারতেছে না পয়েন্ট টেবিলে।

images (3).jpeg
IMG

আগের মৌসুমে কোনো ভাবে টেনেটুনে চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পেলেও খুব বাজে ভাবে বাদ পরেন সেখান থেকে। তার পর লিগে বাজে পারফরম্যান্স করার কারনে পয়েন্ট টেবিলের তলানিতে পরে যায় এই দলটি। যার ফলে এই মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলারও সুযোগ পান নি তারা।

গত মৌসুমে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা থাকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখেছিলো৷ কিন্তু তারপরও সমর্থকদের হতাশ করে লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পরও চ্যাম্পিয়ন লিগ থেকেও বাজে ভাবে বাদ পরেন। তারপর আবার নতুন মৌসুমের চ্যাম্পিয়ন খেলারও সুযোগ হয়নি তাদের।

যার ফলে চরম এক হতাশার মাঝে দলের সমর্থকরা এবং খেলোয়াড়রা সময় কাটাচ্ছেন। তারপরও সেই দলটাকে গুছিয়ে নতুন শুরুর স্বপ্ন দেখছেন তারা। দলের কোচ পরিবর্তন করেছেন। এর সাথে আরো নতুন নতুন অনেক ভালো খেলোয়াড়ও দলে ভিড়িয়েছেন।

প্রস্তুতি ম্যাচ গুলোতেও তেমন ভালো করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরেও নতুন খেলোয়াড় এবং নতুন কোচ মানিয়ে নিতে হয়তো সময় নিবে৷ লিগের প্রথম ম্যাচেও হার দিয়ে শুরু করেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড।

images (4).jpeg
IMG

সর্বশেষ ম্যাচ ছিলো লিভারপুলের বিপক্ষে। এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে কত আলোচনায় হয়েছে ম্যাচের আগে৷ কোনো মানুষেই ম্যানচেস্টার ইউনাইটেডর পক্ষে বাজি ধরার ছিলো না সবাই ভেবে ছিলো খুব সহজেই লিভারপুল ম্যাচ টা জিতে নিবে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সব সমালোচনার জবাব মাঠে দিয়ে দিছে।

শুরু থেকেই চরম আক্রমণ করে লিভারপুলের ডিফেন্সে ভয় ধরিয়ে দেই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা৷ আর সেই আক্রমণে সুযোগ নিয়ে প্রথমার্ধে গোলও দিয়ে দেই৷ তার পর হাফ টাইমের পর আরেকটি গোল দিয়ে ২-০ তে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড৷

তার পর শেষের দিকে একটি গোল দিয়ে ব্যবধান কমান লিভারপুল। তবে সেদিন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের ডিফেন্স ছিলো অসাধারণ। নতুন সাইন লিসান্দ্রো মার্টিনেজ ছিলেন যেন অপ্রতিরোধ্য। তাকে সাইন করানোর পর অনেক সমালোচনায় হয়েছিলো যে উচ্চতায় কম থাকায় কিভাবে ডিফেন্স সামলাবে । অথচ এই জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। কিন্তু কোচ সেদিন রোনালদোর মতো খেলোয়াড়কেও বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। তারপরেও অসাধারণ এক জয় তুলে নেয় স্বাগতিকরা।

লিভারপুলের বিপক্ষে জেতার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন যে আবার ঘুরে দাড়াবে তাদের দল। আবার রাজত্ব ফিরে পাবে ক্লাব ফুটবলে। তবে এই জয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং আরো ভালো করতে সাহায্য করবে৷

images (2).jpeg
IMG