গত এক যুগ ধরে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আইকন বিরাট কোহলি। জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু বিরাট কোহলির ধারে কাছেও কোনো ক্রিকেটার ছিলো না। থাকবেই না কেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ওয়ানডে, টি-টুয়ান্টি, টেস্ট ক্রিকেটের তিন ফরমেটেই তিনি দাপিয়ে বেড়াচ্ছেন।
ওয়ানডে ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে জানান দিয়েছিলো যে তিনি ভারতের পরবর্তী শচীন টেন্ডুলকার। তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৮ সালে ১৮ই আগষ্ট । সেটা ছিল তার ওয়ানডে ক্রিকেটে অভিষেক।
ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই দারুন পারফরম্যান্স করে যাচ্ছিলেন তিনি৷ তারই ধারাবাহিকতায় তার টি-টুয়ান্টি এবং টেষ্ট ক্রিকেটে সুযোগ আসে। আর তিনি সুযোগ টা খুব ভালো ভাবেই কাজে লাগিয়ে ছিলেন। ধারাবাহিক পারফরম্যান্স করে ভারত ক্রিকেটের মিডল অর্ডারের ভরসার প্রতিক হয়েছিলেন তিনি৷
ওয়ানডে ক্রিকেটে তখন দুর্দান্ত খেলতে থাকা বিরাট কোহলি তখন জায়গা করে নেয় ওয়ানডে ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানের খেতাব। টেষ্ট এবং টি-টুয়ান্টি ক্রিকেটেও অভিষেকের পর থেকেই দারুন পারফরম্যান্স করে যাচ্ছিলেন তিনি৷ এবং এর পর পর দুইটি টি-টুয়ান্টি বিশ্বকাপের ম্যান অপ দা টুর্নামেন্ট হয়েছিলেন তিনি৷
ওয়ানডে এবং টেষ্ট ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি উপহার দিতে থাকেন তিনি বিশ্ব ক্রিকেট কে। তখন থেকেই তাকে সেঞ্চুরির সেঞ্চুরি করা কিংবদন্তী ব্যাটসম্যান শচীনের সঙ্গে তুলনা করতে শুরু করে ক্রিকেট প্রেমীরা। এমন কি সবাই ধারনা করতে থাকেন একমাত্র বিরাট কোহলিই পারবে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে দিতে৷
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ১০,০০০ হাজার রান এবং ১১,০০০ হাজার রানের রেকর্ডটিও তার নিজের করে নেন। ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়ান্টি ক্রিকেটের তিন ফরমেটেই এক যুগ ধরে রাজত্ব করে আসছেন তিনি। কিন্তু সেই বিরাট কোহলিই আজকে বাজে ফর্মের শিকার৷ সেঞ্চুরির বন্যা বয়ে দেয়া ব্যাটসম্যান টা পাচ্ছেন না কোনো সেঞ্চুরি দেখা। সর্বশেষ সেঞ্চুরি টা করেছিলো ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। এর পর আর কোনো ফরমেটেই সেঞ্চুরির দেখা পান নি তিনি। বাজে ফর্মের জন্য হারিয়েছেন নিজের অধিনায়কত্ব টাও। এমনকি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান আইপিএলেও তার ধারাবাহিক ব্যার্থতা ক্রিকেট প্রেমীদের মনে ভয় ধরাচ্ছে। বিরাট কোহলির ক্যারিয়ার কি তাহলে এখানেই শেষ?
সুন্দর, স্মার্ট, মনোমুগ্ধকর সব শট খেলে ক্রিকেট প্রেমীদের দিয়েছেন কত শত আনন্দের মুহুর্ত। বিশ্ব ক্রিকেট রাজত্ব করা রাজা এভাবেই যে হারিয়ে যেতে পারেন নিশ্চয় কোনো ক্রিকেট প্রেমী বিশ্বাস করবে না। সকল কোহলি ভক্ত এবং ক্রিকেট প্রেমীদের আশা বিরাট ফিরবেন সেই পুরনো বিরাটের মতোই।