ঈদে ঘোরাফেরার আমেজ

Words
587
Reading
3 min
Listen
Play
4y

received_463413701800504-01.jpeg

ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি। আর ঈদের পরপরই ঘুরাঘুরির একটা আমেজ দেখা যায় সব জায়গায়। ঈদের পর ঘুরাঘুরি করার প্রকৃত সময় কারন এই সময় আমাদের সকলের ছুটির সময়। একমাত্র ঈদের ছুটিতেই পরিবারের সকলের সাথে আমরা এক হতে পারি। এছাড়া খুব একটা পরিবারের সবাই মিলে একত্রিত হয়ে ওঠা হয় না। তাই ঈদের পরেই সবাই মিলে বাড়ির বাইরে বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ। পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দ অনেক আলাদা হয়ে থাকে। ঈদের পরে কেউ মা বাবা কে নিয়ে ঘুরতে বেড়িয়ে পরে। আবার কেউ বা ছোট ভাই বোন, ভাগিনা ভাগ্নি সকলকে নিয়ে ঘুরতে বেরিয়ে পরে। আবার আমরা সকল বন্ধুরা এক সাথে হয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করে থাকি। অনেকে আবার এই সময়টাতে দূরে ঘুরতে যাওয়ার প্লেন করে । কারন এই সময়টাতে সবাই এক সাথে হওয়ায় আবার বেশি দিন ছুটি পাওয়ায় আমাদের ঘোরাফেরা করার সুযোগ হয়ে যায়।

এই সময় সবাইতো ঘুর‍তে বেরিয়ে পরে আর আমি ঘুরবো না তা কি করে হয়। আমিও ঈদের পরের দিন থেকে শুরু করে দিয়েছি ঘোরাফেরা। ঈদের দিন তো সময়ই পাওয়া যায় না।কারন ঈদের দিন সবাই কোরবানি নিয়ে ব্যস্ততার জন্য ঈদের দিন কেউ কোথাও যাওয়ার সুযোগ পাই না। সবাই মিলে এক সাথে কোরবানির মাঠে গিয়ে কাজ করতে হয়। সবাই মিলে কাজ করার আনন্দটাও অনেক বেশি। ঈদের দিন কোরবানির মাঠেই সময় কেটে যায় তারপর সেদিন আর সময় পাওয়া যায় না ঘুরতে যাওয়ার। তাই আমরা সবাই ঈদের পরের দিনেই ঘুরতে বেরিয়ে পরি। ঈদের পরের দিন সবাই ঘুরতে বের হওয়ায় সব জায়গায় দেখা মিলে উপছেপড়া ভির।

received_3184429045178056-01.jpeg

ঈদের সময় সবাই সবার পরিবার নিয়ে ঘুরতে বের হওয়ায় ঘুরার জায়গা গুলো মানুষে পরিপূর্ণ থাকে। তাই ঘুরতে গিয়ে খুব একটা প্রশান্তি পাওয়া যায় না । তাই বলে কি আমার ঘুরতে যাওয়া থেমে থাকবে! তা কি করে হয়। আমি আমার মতো বন্ধুদের সাথে ঘুরতে চলে যাই। ঈদের সময় অনেকে পরিবার নিয়ে কক্সবাজার, কুয়াকাটা, সেন্টমার্টিন এমন আরো কয়েকটা জায়গায় পরিবার নিয়ে ঘুরতে চলে যায়। এই সময় সবার সুযোগ এবং সময় দুইটাই ভালো পাওয়ায় সবাই বেরিয়ে পরে। অন্যান্য সময়ে মানুষের অনেক চাপ থাকায় এই সব জায়গায় পরিবার নিয়ে ঘুরতে গেলে বেশি একটা আনন্দ পাওয়া যায় না। তাই ঈদের সময় সবাই পরিবার নিয়ে বেরিয়ে পরে।

ঈদের সময় অনেকে দেখা যায় নৌকা নিয়ে ঘুরতে বের হয়। একটা বড় নৌকা ভাড়া করে সেখানে বক্স বাজিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম বা নিজের থানা থেকে অন্য থানায় চলে যায়। আমার কাছে নৌকা ভ্রমণ অনেক ভালো লাগে যদিও এখনও যাওয়া হয়নি কিন্তু যাওয়ার অনেক ইচ্ছে আছে। কিন্তু আমার পানিতে একটু ভয় কাজ করে তারপরেও আনন্দটা বেশি হয় নৌকা ভ্রমনে। এর পর কিছু সংখ্যক ছোট ছোট ছেলেরা দেখা যায় পিকাপ ট্রাক গুলি ভাড়া করে বক্স বাজিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। এইটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। কারন রাস্তা দিয়ে এইভাবে গান বাজনা বাজানোর ফলে অনেক মানুষ বিরক্ত হয়ে যায়।অনেক সময় দেখা যায় আশেপাশের মানুষ গালিগালাজ করে তাদের । এখন আমার এলাকায় খুব একটা দেখা যায় না। কারন থানার পুলিশ তাদের দেখলে গাড়ি সহ যেসব ছেলে গুলো থাকে সবাইকে থানায় নিয়ে জরিমানা করে। এর জন্যে কিছুটা কমে গেছে আমার এলাকায়। আগে অনেক দেখা যেতো ঈদ আসলেই ছোট ছোট ছেলেরা গাড়ি ভাড়া করে গান বাজনা বাজিয়ে বেড়িয়ে পরতো।

received_458524416115417.jpeg

সব মিলিয়ে এবারের কুরবানির ঈদ টা আমার কাছে অনেক ভালোই কেটেছে। আর অনেক ঘোরাফেরাও হয়েছে এই ঈদে। অন্যান্য ঈদে এতোটা ঘুরাঘুরি করা হয়নি। আর ঈদে দেখা যায় অনেক গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা আরো অনেক প্রকার যানবাহন থাকায় রাস্তাঘাটে বেশি দূর্ঘটনা হচ্ছে। তাই আমরা সব সময় সাবধানতা অবলম্বন করে চলাচল করবো। কারন একটা দূর্ঘটনা সারা জীবনের কান্না। একটি দূর্ঘটনা হলে দেখা যাবে নিজের আনন্দ তো মাটি হয়েই গেছে সাথে পরিবারের সকলেরও ঈদের আনন্দটা কান্নায় রূপ নিবে। তাই আমরা সবাই সাবধানতা অবলম্বন করে চলাচল করি আর ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেই।

IMG_20220711_183800-01.jpeg