স্বপ্ন ও শখ

Words
448
Reading
2 min
Listen
Play
4y

স্বপ্ন দেখা তো অপরাধ নয়। স্বপ্ন আমরা যে কেউ দেখি সেটা জেগে হোক বা ঘুমিয়ে । কিন্তু আমাদের এমন স্বপ্ন দেখা উচিত যা আমরা ঘুমিয়ে দেখবো না বরং সেই স্বপ্ন আমাদের ঘুম কেড়ে নিবে। সবাই জীবনে অনেক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা তো পরিশ্রমের কাজ নয় চোখ বন্ধ করলেই আমরা কতো কি স্বপ্ন দেখতে পারি। কিন্তু সব থেকে বড় কঠিন কাজ হলো সেই স্বপ্ন কে সত্যি করা। সবাই তো আর পারে না স্বপ্নপূরন করতে হইতো কিছু সংখ্যক লোক তার স্বপ্ন কে বাস্তবায়ন করতে সক্ষম হয়। স্বপ্ন পূরনের তাগিদে মানুষের কত কষ্টকে পারি দিতে হয়। সবাই চায় তার স্বপ্ন পূরন হোক।

আবার শখ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কাজ আমাদের করতে ভালো লাগে। যেই কাজ গুলো করলে আমাদের মনে প্রশান্তি আনে তাকেই আমরা শখ বলতে পারি। শখ যে কেউ করতে পারে আবার পূরনও করতে পারে। শখ হলো আমাদের সাধ্যের মধ্যে থাকা কিছু ইচ্ছে আশা আকাঙ্ক্ষা। আমাদের দৈনন্দিন জীবনে কিছু করতেছি হঠাৎ ইচ্ছে হলো আমি আজকে ঘুরতে যাবো, বা আমি আজকে একটা খাবার রান্না করবো অথবা আমি সবাইকে আজকে বাহিরে খেতে নিয়ে যাবো ইত্যাদি এমন অনেক কিছু আছে যাকে আমরা শখ বলে থাকি।

শখ আর স্বপ্ন এক নয়। স্বপ্ন দেখতে সবাই পারে কিন্তু স্বপ্ন পূরন করতে সবাই পারে না, কারন স্বপ্ন তো আমরা অসম্ভব কিছুও দেখে থাকি। কোন একটা জিনিস আমার কাছে অসম্ভব তার পরেও সেটা আমরা করার স্বপ্ন দেখে থাকি। কিন্তু শখ হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে থাকা সম্ভাব্য কাজ। তাই আমরা বলতে পারি শখ আর স্বপ্ন এক নয়। আমার ধারনা ছিলো হইতো স্বপ্ন আর শখ একই জিনিস। কিন্তু দিন দিন যতো বড় হচ্ছি ততো আমার এই ভুল ধারনাটা কেটে যাচ্ছে। কারন এখন নিজ চোখে দেখতেছি শিখতেছি। জীবনের প্রতিটি পদক্ষেপে আমি শিখে আসতেছি। তাই এখন পার্থক্য টাও উপলব্ধি করতে পারছি।

জীবনে বড় হয়ে বুঝতে পারছি বাবা মা আমাদের শখ পূরন করতে পারেন এবং করে আসতেছেন। কিন্তু আমাদের স্বপ্ন কখনই আমাদের বাবা মা পূরন করে দিতে পারবে না। কারন স্বপ্ন শুধু আমাদের নিজের কষ্টের ফল। যতটা কষ্ট করে আমাদের স্বপ্নের লক্ষে দৌড়াতে পারবো ঠিক ততটাই স্বপ্ন আমাদের পূরন হবে। সেই স্বপ্নের চূড়ায় যেতে না পারলেও অবশ্যই তার কাছাকাছি যেতে পারবো। বাবা মা আমাদের কে তৈরি করে দিয়েছে স্বপ্নের পথে চলার জন্যে। আমাদের কষ্ট করে সেই পথে চলে নিজের শক্তিতে স্বপ্ন পূরন করতে হবে। শখ করে তো আমরা অনেক কিছুই করতে পারি এবং শখ পূরন করতেও পারি। কিন্তু স্বপ্ন শুধু আমরা ভাবতেই পারি। স্বপ্ন পূরন করা অনেক বড় একটা যুদ্ধ সরূপ।

সব শেষে এটাই বলা যেতে পারে আমাদের জীবনে চলার পথে শখ ও স্বপ্ন উভয়ই থাকা দরকার আছে। একটা মানুষ ভবিষ্যতে ভালো জায়গায় যেতে চাইলে তার মধ্যে অবশ্যই স্বপ্ন থাকতে হবে। আর সেই স্বপ্নের পিছু ছুটতে হবেই। স্বপ্নের লক্ষে দৌড়াতে না পারলে কখনোই স্বপ্ন আমাদের জীবনে সত্যি হবে না। স্বপ্ন থাকা যেমন জরুরি সাফল্য পেতে, তেমনি শখ থাকাটাও আমাদের জীবনের একটি অধ্যায়।

IMG_20220601_174628-01.jpeg

স্বপ্ন ও শখ | Ecency