অসাধারণ বাবর আজম

Words
334
Reading
2 min
Listen
Play
4y

বাবর আজম বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আইকন। তার ব্যাটে যেন রান মেশিন। একের পর এক রেকর্ড যেন ভেঙ্গেয় চলেছেন তিনি। প্রতি সিরিজেই যেন নতুন কোনো রেকর্ড নিয়ে হাজির হচ্ছেন। আর এসব রেকর্ডেই তাকে নিয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরাদের তালিকায়।

দাপুটে পারফরম্যান্স করে অলরেডি ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের তালিকায় নিজেকে জায়গা করে নিয়েছেন। তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে নিয়ে গেছে ক্রিকেট রেংকিং এর সর্বোচ্চ চূড়ায়। বর্তমান বিশ্বের ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান তিনি। এবং তিনি বলেছেন টেস্টও এক নম্বর ব্যাটসমান হতে চান তিনি।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি যেন রেকর্ডের বন্যায় বয়ে দিলেন। প্রথম ম্যাচে করে বসেন দাপুটে এক সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি করেই তিনি করে বসেন বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে একদিনের ম্যাচে দুইবার পর পর টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড। যা ক্রিকেট বিশ্বের আর কোনো ক্রিকেটারের নেই। এর আগে তিনি ২০১৬ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে ছিলেন।

এবারের টানা তিন ম্যাচের সেঞ্চুরির হিসাব টা একটু ভিন্ন। এর আগে অস্ট্রেলিয়ারর একদিনের ম্যাচে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। তৃতীয় সেঞ্চুরি টা আসে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরেজে। তার সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তান ম্যাচ টাও জিতে নিয়েছিলো।

সেই ম্যাচে বাবর আজম পাকিস্তানের অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি অনন্য রেকর্ড গড়েন তিনি। বর্তমান সময়ের আরেক অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড ভেঙ্গে ফেলেন তিনি।

দ্রুততম একহাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র তিনি ১৩ ইনিংস খেলেছেন যেখানে বিরাট কোহলি খেলেছিলেন ১৭ ইনিংস। বিরাট কোহলির আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এই রেকর্ড টি করেছিলেন ১৮ ইনিংসে। এছাড়া নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ২০ ইনিংস খেলে করে ছিলেন ১০০০ রান। এর পর আছেন এলিস্টার কুক ২১ ইনিংস এবং সৌরভ গাঙ্গুলি খেলেছিলেন ২২ ইনিংস।

তাহলে বুঝতেই পারছেন বাবর আজম তাদের থেকে অনেক কম ইনিংস খেলেই এই রেকর্ড টি স্পর্শ করেছেন। প্রতি ম্যাচেই উপহার দিচ্ছেন তিনি দানবীয় ইনিংস। এবং তিনি একদিনের ম্যাচে একটানা অনেক গুলো ম্যাচে ফিফটি করে যাচ্ছেন। সেটাও হয়তো নতুন কোনো রেকর্ডে যোগ দিবেন তিনি। অসম্ভব সুন্দর স্মার্ট ক্রিকেট খেলে যাওয়া বাবর আজম কোথায় গিয়ে থামবেন সেটায় এখন দেখার বাকি।

Babar-Azam.jpg
IMG

অসাধারণ বাবর আজম | Ecency