আমাদের সমাজে এমন অনেক লোক আছে যাদের কাজ হলো অন্যের সমালোচনা করা। আপনি কোনো ভালো একটা কিছু করতে চাইবেন। আপনাকে তারা নানান কথা শোনাবে আপনাকে দিয়ে হবে না, আপনি এই কাজ পারবেন না। আপনাকে তারা নানা ভাবে নিরুৎসাহিত করবে। তারা তাদের কথার দ্বারা আপনার ইচ্ছা শক্তিকে মেরে ফেলবে। তাদের কথা শুনে একটা সময় আপনারও মনে হবে আপনি মনে হয় সত্যি পারবেন না। অথচ যারা আপনাকে নিয়ে এইসব কথা বলবে, দেখবেন তারা নিজেরাও কোনো কিছু করতে পারে নাই। তারা নিজেরাই ব্যার্থ।
আপনার সামনে কিছু লোক আপনার সমালোচনা করলে আপনি কি করবেন? অধিকাংশ মানুষই রাগান্বিত হয়ে যাবে এবং তাদের সমালোচনার উত্তর দিবে। অধিকাংশ মানুষই এই সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো এই সময় চুপ থাকা এবং ঐখান থেকে চলে যাওয়া। কারণ আপনি যত তাদের সাথে ঝগড়া করবেন তারা আপনার সাথে আরো বেশি মজা নিবে এবং তাদের কথা গুলো আপনাকে পিছু ছাড়বে না। তবে এর কিছু ভালো দিকও আছে আপনার যদি কোনো ভুল থাকে সেগুলো ধরা পড়বে। আর সেগুলো আপনি পজেটিভলি নিয়ে ভুলগুলো সংশোধন করতে পারবেন।
আর সমাজে কিছু লোক থাকে যারা অন্যের ভালো দেখতে পারে না। কেউ কোনো ভালো উদ্যোগ নিলে বা ভালো একটা পজিশনে গেলে তারা সব সময় চায় কিভাবে তাদেরকে নিচে নামানো যায়। কিভাবে তার ক্ষতি করা যায় সেই চেষ্টা করে সবসময়। এরা সমাজে ভালো কিছু করবেও না অন্যকেও করতে দিবে না। আপনি একটা বিজনেস দাড় করাতে চাচ্ছেন তখন তারা আপনাকে নিরুৎসাহিত করবে এবং আপনাকে অবমূল্যায়ন করবে। বলবে তুমি না বিজনেস করো কিছু তো হচ্ছে না, টাকা পয়সা কই? এরকম নানান কথা বলবে।
এমনকি আপনার একটা গাড়ি থাকলে আপনি যদি প্রতিদিন ক্যাম্পাসে গাড়ি নিয়ে যান। বলবে গাড়ি আছে জন্য শোঅফফ করে মানুষকে দেখায়। আবার যদি আপনি গাড়ি থাকা সত্ত্বেও ক্যাম্পাসে গাড়ি নিয়ে না যান। তখন কিছু লোক বলবে গাড়ি আছে অথচ গাড়ি নিয়ে আসে না। তেল সঞ্চয় করে,কিপটা আরো কত কি বলবে।
আবার আপনি যদি কোনো নতুন কিছু করতে চান ফেসবুক বা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করতে চান । কিছু লোক আছে যারা সব সময় আপনাকে হাহা রিয়েক্ট দিবে। বিভিন্ন ভাবে মজা নিবে, নেগেটিভ কমেন্ট করবে। কিন্তু সেই আপনি যদি এই ইউটিউব এর মাধ্যেমে কোনো ভালো কিছু করেন। তখন তারাই আপনার পোস্টে প্রশংসা করবে।
জীবনে চলার পথে অনেকে অনেক কথাই বলবে। ধয্যের সাথে নিজের মেধা কে কাজে লাগিয়ে পরিশ্রম করে গেলে এক সময় না এক সময় এর ফল পাবেই। অন্যের সমালোচনায় তর্ক না করে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। নিজের স্বপ্ন গুলোকে অন্যের কথা বা ইচ্ছায় স্বপ্নগুলোকে পরিবর্তন করা কখনোই ঠিক হবে না। ধর্য্য ধরে এর সাথে লেগে থাকায় স্রেও, সময়ই সব কথা বলে দিবে।