প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ

Words
453
Reading
3 min
Listen
Play
4y

IMG_20220309_102204-01.jpeg

প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে আমাদের বাংলাদেশে কোনো দিক থেকে পিছনে পরে নেই। আমাদের দেশ প্রাকৃতিক লীলাভূমির দেশ। আমাদের দেশে এমন কোন সৌন্দর্য নেই যা না আছে। কম বেশি সব কিছুই আমাদের দেশে দেখতে পারি। এর মধ্যে সুন্দরবন, কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন দ্বীপ, সিলেট জাফলং, ভোলাগঞ্জ সাদা পাথর, রাতারঘুল, বিছানাকান্দি, বান্দরবন, রাঙামাটি,সুনামগঞ্জ ইত্যাদি আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্যের যায়গা আমাদের বাংলাদেশে বিদ্যমান। এতো সব সৌন্দর্য কে ঘিরে আমাদের দেশ একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হিসেবে পরিচিত। এই সৌন্দর্য দেখার জন্যে মানুষ দেশের একপান্ত থেকে অপর পান্তে ছুটে আসে। এবং শুধু তাই নয় আমাদের দেশের সৌন্দর্য দেখতে বাহির থেকেও অনেক পর্যটক চলে আসে আমাদের দেশে।

আমাদের দেশের সৌন্দর্যের কথা বলতে গেলেই প্রথমেই চলে আসে সুন্দরবনের কথা। আমাদের দেশের সুন্দরবন একটি প্রধান সৌন্দর্যের জায়গা। সুন্দরবন বাংলাদেশের ৬০১৭ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এটি বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ বন হিসেবেও পরিচিত। সুন্দরবন খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট,বরগুনা জেলায় অবস্থিত। সুন্দরবন এমন একাটি ম্যানগ্রোভ বন যেখানে হাজার হাজার প্রজাতির পশু পাখি গাছপালা অবস্থিত। রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, সাপ, কুমির ইত্যাদি বসবাস করে সুন্দরবনে। প্রায় ১২০ প্রকারের মাছ, ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ২৭০ প্রকার পাখি, ৪২ প্রকারের স্তন্যপায়ী প্রানী অবস্থান করে সুন্দরবনে। এই সকল প্রজাতি সুন্দরবন কে গড়ে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই সকল সৌন্দর্য দেখার জন্যে আমাদের দেশের অনেক পর্যটক এবং সারা বিশ্বের অনেক পর্যটক এসে ভিড় করে সুন্দরবনে। সুন্দরবন উপভোগ করার একমাত্র উপায় হচ্ছে নদীপথ । নদীপথ দিয়েই সকল পর্যটক এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকেন।

IMG_20220311_174316-01.jpeg

বাংলাদেশের ২য় সৌন্দর্যের জায়গা বলতে গেলে সমুদ্র সৈকতের কথা না বললেই নয়। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের বৃহত্তর সৈকতের মধ্যে একটি। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। যা অনেক বৃহৎ একটি সৈকত বলতে পারি। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে যায়। বিশেষ করে এখানে অনেক বাহির থেকেও ঘুরতে আসে অনেক পর্যটক। যার ফলে আমাদের দেশের এই সৌন্দর্যটা সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পরছে। এই সমুদ্র সৈকত একদমই প্রাকৃতিক সৌন্দর্য যা আমরা প্রতিনিয়ত উপভোগ করি। এর সাথে বলতে গেলে আরও আছে সেন্টমার্টিন দ্বীপ যা ৮ বর্গ কিলোমিটার। ছোট এই দ্বীপ টা সৌন্দর্যের লীলাভূমি হয়ে আছে, যা আমাদের দেশের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আরো বলতে পারি বরিশালের কুয়াকাটা সমুদ্র সৈকত। যাকে আমাদের দেশে সবাই সমুদ্র কন্যা বলেও চিনে থাকি।

IMG_20220309_102445-02.jpeg

IMG_20210907_113646-01.jpeg

আমাদের দেশের আরও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের সৌন্দর্য। সিলেট কয়েকটা স্থান নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে। জাফলং, রাতারগুল, ভোলাগঞ্জ সাদা পাথর, বিছানাকান্দি। এই সকল স্থান গুলো আমাদের দেশকে আরো ফুটিয়ে তুলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলতে গেলে সিলেটকে না বললেই নয়। সিলেটে বিভাগট অবস্থিত ভারতের পার্বত্য অঞ্চলের পাশেই। এর পরে সিলেটে অবস্থিত হাকালুকি হাওর যা আমাদের দেশের সব থেকে বৃহৎ একটি হাওর। এই সৌন্দর্য গুলো আমাদের দেশকে আরো ফুটিয়ে তুলেছে। আমাদের দেশের এতো সৌন্দর্য যা আমরা দেখে শেষ করতে পারবো না। সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশে অনেক ভ্রমণপ্রিয় মানুষ আছে যারা প্রাকৃতিক সৌন্দর্য কে উপভোগ করতে পছন্দ করে এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তারা বেড়িয়ে পরে।

IMG_20210907_121300-01.jpeg

IMG_20220309_064937__01-01.jpeg

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ | Ecency