ঐতিহ্যের হাট

Words
491
Reading
3 min
Listen
Play
4y

IMG_20220623_102359-01.jpeg
আজকে আমাদের ক্যাম্পাসে চলছে ঐতিহ্যের হাট। যেখানে রয়েছে আমাদের দেশের প্রতিটা জেলার বিখ্যাত সব খাবার, বস্ত্র, আরো অনেক জিনিসপত্র। এতো সুন্দর আয়োজনে যোগদান করছে আমাদের দেশের যেই সকল জেলা নাটোর,রাজশাহী, পাবনা, টাংগাইল, জামালপুর, মুক্তাগাছা, চট্টগ্রাম, ব্রাক্ষনবাড়িয়া, ঝিনাইদহ, মাগুরা, মৌলভীবাজার, কুমিল্লা এবং খাগড়াছড়ি৷ এই সকল জেলার বিখ্যাত যা কিছু আছে সব নিয়েই জমে উঠেছে ক্যাম্পাসের এই ঐতিহ্যের হাট। কি নেই এতো বড় আয়োজনে ! চোখজোড়ানো এক আয়োজন করছে আমাদের ভার্সিটির ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন।

আয়োজনে শুরুতেই বলতে গেলে রাজশাহী নাটোরের আয়োজন গুলো আমাদের সামনে আসে নাটোরের কাচাগুল্লা, আর রাজশাহীর আম যা আমাদের দেশে খুবি জনপ্রিয়। এতো বড় এক আয়োজনে নাটোর রাজশাহী থেকে এই দুইটা জিনিস না থাকলেই নয়। এর সাথে তারা আরো কয়েক প্রকার খাবার তারা উপস্থাপন করেছেন। যা একদম প্রান মুগ্ধকর। এই সকল প্রকার খাবার আমরা ছাত্রছাত্রীরা ইচ্ছে মতো কিনে খেতে পারবো।

IMG_20220623_101845-01.jpeg

এর পরে পাবনা জেলা নিয়ে বলতে গেলেই সর্বপরি ঘি, কাটারিভোগ, সানা মিষ্টি, সন্দেশ ইত্যাদি অনেক জনপ্রিয় খাবার। এই সকল প্রকার খাবার আমরা পাবনা জেলায় পেয়ে থাকি। আমাদের দেশের এক এক জেলায় এক এক প্রকার খাবার জিনিসপত্র বিখ্যাত হয়ে থাকে। যে সব জিনিস ঐ এলাকাতেই বেশি ভালোটা পেয়ে থাকি। তাই পাবনা জেলাও কোনো দিক থেকে কমে নেই তারাও অনেক ভালো আয়োজন করছেন তাদের স্টলে।

এখন বলবো টাংগাইলের বিখ্যাত সব খাবার এবং জিনিস নিয়ে। শুরুতে বলতে গেলে চমচমের কথা মুখে চলে আসে। টাংগাইলের এক ঐতিহাসিক মিষ্টি যা অন্য সব এলাকাতে পাওয়া গেলেও এখানকার মতো এতো টেস্ট পাওয়া যায় না। এর পর রয়েছে টাংগাইলের তাত শিল্প যা টাংগাইলা শাড়ি নামে বিখ্যাত এমন কেউ নেই না চিনে। এর সাথে আরো উপস্থাপন করেছেন নানা প্রকার পিঠা। এই সব কিছু নিয়ে টাংগাইলের স্টল জমে উঠেছে অনেক বেশি।

IMG_20220623_100042-01.jpeg

জামালপুর, মুক্তাগাছা তো আছেই আয়োজনে উপস্থাপিত। জামালপুর মানেই তো নকশিকাঁথার সৌন্দর্যের এক সমাহার। নকশি কাঁথা চাদর নিয়ে জামালপুর অনেক বিখ্যাত। এবং মুক্তাগাছা বিখ্যাত হলো মুক্তাগাছার মন্ডার জন্য। এটা আমদের দেশে অনেক বিখ্যাত আমরা কম বেশি সবাই জানি। প্রতিটা স্টল ঘুরলেই আপনার জানা হয়ে যাবে কোন জেলা কিসের জন্য বিখ্যাত।

IMG_20220623_100604-01.jpeg

কুমিল্লার স্টলে তো সবার আগে চোখে পরে রসমালাই যা আমাদের দেশের সবার কাছেই অনেক পছন্দের একটি খাবার। রসমালাই মানেই কুমিল্লা কথা না বললেই নয়। এরা আরো কয়েক প্রকার খাবার উপস্থাপন করেছেন যা আমাদের চোখে পরার মতো। এর পরে আছে চট্টগ্রাম, ব্রাহ্মনবাড়িয়া তারাও তাদের এলাকার বিখ্যাত সব জিনিসপত্র তুলেছেন তাদের স্টলে।

এভাবেই প্রতিটা জেলা ঝিনাইদহ, মাগুরা, মৌলভীবাজার, খাগড়াছড়ি ইত্যাদি সবাই তাদের নিজ এলাকার বিখ্যাত খাবার, বস্ত্র আরো অনেক আসবাবপত্র আয়োজন করেছেন তাদের স্টলে। প্রতিটা জেলা থেকে এতো সুন্দর সুন্দর খাবার আসবাবপত্র উঠেছে। এই সব কিছুই আমাদের ক্যাম্পাসের স্যার মেডাম এবং ছাত্রছাত্রীরা ঘুরে দেখছেন এবং সবাই কিনে খাচ্ছেন আমাদের দেশের সকল বিখ্যাত খাবার গুলো। অনেকে অনেক বিখ্যাত জিনিসপত্র কিনেও নিয়ে যাচ্ছেন। জমে উঠেছে আমাদের ক্যাম্পাসের এই ঐতিহ্যের হাট। এইভাবে যদি প্রতিবছর আয়োজন করা হয় তাহলে আমরা আমাদের দেশের প্রতিটা জেলার সকল বিখ্যাত জিনিস গুলোর সাথে পরিচিত হতে পারবো। এই আয়োজন টা আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ কারন অনেকেই জানে না দেশের অনেক জেলার বিখ্যাত কি কি রয়েছে। এটাই সুযোগ আমাদের দেশের প্রতিটি এলাকার সকল প্রকার বিখ্যাত সব কিছু সবার মাঝে উপস্থাপন করার।

IMG_20220623_183506-01.jpeg

ঐতিহ্যের হাট | Ecency