ঘুম সমাচার

Words
462
Reading
3 min
Listen
Play
4y

সুস্থ থাকতে হলে নিয়মিত ঘুমের বিকল্প নেই। কারণ আমাদের সারা দিনের ক্লান্তি দূর করে ঘুম। পর্যাপ্ত ঘুম না হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে থাকে। ঘুম আমাদের শরীরের ক্লান্তিকে দূর করে আবার শরীরকে সতেজ করে তোলে। প্রাণী জগতের সব প্রাণীরই কম বেশি ঘুমিয়ে থাকে। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমানোর প্রয়োজন। তবে বয়সভেদে মানুষের ঘুমের চাহিদা ভিন্ন হতে পারে। তবে এই ঘুম নিয়েই মানুষের এখন নানান সমস্যা। অনেকের রাতে ঘুম হয় না জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। অনেকে তাড়াতাড়ি ঘুমাতে চায় কিন্তু রাত ২টা বা ৩টার আগে (একটা নির্দিষ্ট সময়ের আগে) ঘুমাতে পারে না। অনেকের অনিয়মিত ঘুম হয় ( কিছু দিন তাড়াতাড়ি ঘুমায় পরে আবার কিছু দিন দেরিতে ঘুম হয়) অধিকাংশ মানুষই এখন রাতে খুব কম ঘুমানোর অভ্যাস রয়েছে। এখন তারা রাতে জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়।

সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট,টিভি আর অনলাইন গেমস নিয়ে ডুবে থাকা এই জনগোষ্ঠি নষ্ট করে ফেলছে তাদের সৃজনশীল বুদ্ধিমত্তাকে। রাত জাগা আর দেরিতে ঘুম থেকে ওঠা যেনো এদের কাছে এখন গর্বের ব্যাপার। অথচ রাতে ঘুম আর দিনে কাজ এটাই মানুষের সহজাত প্রকৃতি। আমাদের পূর্বপরুষরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে নিতেন তাদের কাজ আর ঘুমের প্রক্রিয়াকে। সূর্য তাদের কাজ করার আলো যোগাত আর যখন অন্ধকার হয়ে যেত তখন তারা ঘুমাতে যেত। কিন্তু এখন আমাদের কাছে রাত জাগার জন্য আলোর অভাব নেই। রাত জাগার জন্য আমাদের কাছে এখন একটা ডিভাইসই যথেষ্ট। কিন্তু আমরা রাত জেগে জেগে শরীরের যে ক্ষতি করছি তার কোনো হিসেব রাখি না।

অনিয়মিত ঘুম, রাত জাগা আর ঘুম কম হওয়ার কারণে আমাদের স্বাস্থ্য এবং মেজাজের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। পাশাপাশি আমাদের আয়ু কমিয়ে ফেলছে বলে জানিয়েছেন গবেষকরা।

চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত সঠিক মাত্রায় ঘুম না হলে একজন মানুষ ক্রমাগত শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন যার কারণে একটি সুন্দর জীবনও বিপর্যয়ের মুখে পড়তে পারে। এমনকি অনিয়মিত ঘুমের কারণে আমাদের আয়ু কমে যাচ্ছে। আগের মানুষের তুলনায় এখন আমাদের গড় আয়ু দিন দিন কমে যাচ্ছে।

আমাদের মধ্যে এখন অধিকাংশ মানুষেরই রাত জাগার অভ্যাস রয়েছে। আমরা অনেকেই এখন রাত জাগার ক্ষতিকর দিক গুলো সম্পর্কে কম বেশি জানি। কিন্তু আমরা এখন চাইলেও এর থেকে বের হতে পারতেছি না। আমরা এখন আমাদের কর্ম জীবন , সময়, আমাদের শারীরিক ও মানুষিক সব দিকদিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমরা এক অজানা নেশার মধ্যে ডুবে আছি। ভার্চুয়াল এক নেশার জগতে ডুবে আছি। আমরা এই নেশার জগৎ থেকে বের হতে পড়ছি না। হয়তো আমরা ইচ্ছা করেই বের হচ্ছি না। আমরা দিন দিন নিজেদের কে ক্ষতির মধ্যে নিয়ে যাচ্ছি। আজকাল আমরা এখন আমাদের নিজেদের ভালো টাও চাই না। আমরা বুঝেও আমরা নিজেদের ক্ষতি করছি।

আমাদের উচিত আমাদের এই অনিয়মিত জীবনধারা থেকে বের হয়ে আসা। স্বাভাবিক সুস্থ জীবনযাপন করা। আমরা চাইলেই আমাদের এই বদঅভ্যাসকে বাদ দিতে পারি। রাতের বেলা আমাদের ল্যাপটপ, মোবাইল এর ব্যাবহার থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সবার জীবন সুস্থ ও সুন্দর হোক এটাই কামনা করি।

IMG_20210821_214923__01.jpg

ঘুম সমাচার | Ecency