হঠাৎ ঘুরতে যাওয়া

Words
355
Reading
2 min
Listen
Play
4y

মিড টার্ম পরীক্ষা শেষে অনেক দিন পর একটু সস্তির নিশ্বাস ফেললাম। এবার সংক্ষিপ্ত সেমিস্টারের কারণে মিড পরীক্ষা শেষে ক্লাস বন্ধ হওয়ার কথা ছিল না। কিন্তু পরীক্ষা শেষে ক্লাস কিছুদিনের জন্য বন্ধ থাকবে শুনে ভাবলাম অনেক দিন বাড়িতে যাওয়া হয় না। বাড়ি থেকে ঘুরে আসাই যায়। বন্ধের কথা শুনে আর দেরি না করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে চলে যায় বাস স্ট্যান্ডে। কিছুক্ষন অপেক্ষার পর চলে আসে আমার বাড়ি ফেরার বাস। বাড়ি ফেরার মুহুর্ত গুলো সবসময় আবেগকম্পিত হয়। এইবারও তার ব্যাতিক্রম ছিলো না।

IMG_20220508_173301-01.jpeg

বাড়িতে কাটানো সময় গুলো কেনো জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর বন্ধুদের সাথে দেখা। আড্ডা দিতে দিতে হঠাৎ মনে পড়লো অনেক দিন নদীর পারে ঘুরতে যাওয়া হয় না। যেই ভাবনা সেই কাজ। নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলতে না বলতে, বন্ধু বললো চল আজকে যাওয়া যায়। আর দেরি করলাম না, রওনা হয়ে গেলাম যমুনার পারে যাওয়ার উদ্দেশ্যে। সিএনজি করে আমাদের গ্রাম থেকে প্রায় ৩০ মিনিটের পথ। তারপর রিকশা করে চলে গেলাম চিরোচেনা সেই যমুনা নদীর পাড়ে। এই নদীকে ঘিরে রয়েছে আমার শৈশবের হাজারো স্নৃতি।

কারণ আমার মাধ্যমিক স্কুল গড়ে উঠেছে এই যমুনা নদীর পার ঘেঁষে। আমার স্কুল জীবনের সোনালি সময় গুলো এই নদীর পাড়েই গড়ে ওঠা। টিফিনের সময় আমাদের বন্ধুসকলের আড্ডায় মেতে উঠতো এই নদীর পার। নদীর প্রতিটা ঢেউ যেনো আমার কাছে অনেক পরিচিত। সেখানে যে দেখা হলো আমাদের ছোটবেলার কয়েকজন বন্ধুর সাথে। অনেক দিন পর পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে মনটা আরো ভালো হয়ে গেলো। অনেকদিন পর আমরা সবাই মিলে আড্ডা দিলাম নদীর পাড়। আগের দিন গুলোর কথা খুব সরণ হচ্ছিলো।

IMG_20220611_184711.jpg

অনেকদিন পর আসলাম আমার প্রাণের শহরে, প্রাণের জায়গা নদীর পাড়ে। আগের মত আর আসা হয় না এখানে। একটা সময় ছিল সময় অসময়ে বসে থাকতাম এই নদীর পাড়ে। কোনো কারণে মন খারাপ হলে চলে যেতাম নদীর পারে। নদীর বাতাস আর পানির কলকল শব্দ মনটাকে একদম শান্ত করে দিত। আবার মন ভালো থাকলেও যাওয়া হতো এই নদীর কাছে। নদীর সাথে এযেনো এক অজানা সম্পর্ক। এখন চাইলেও আর বন্ধুরা সবাই একসাথে বসে আড্ডা দেওয়া হয় না। পড়াশোনার তাগিদে আমরা সবাই এখন ভিন্ন ভিন্ন জেলায়। বছর ঘুরে ২/১ বার দেখা হয় সবার সাথে।

অনেকদিন পর নদীর সাথে দেখা। সেই প্রশান্তির বাতাস আর সেই চিরোচেনা ঢেউ এর কলকল শব্দ। সত্যি যে কাওকে আকৃষ্ট করবে।

হঠাৎ ঘুরতে যাওয়া | Ecency