ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা যখন নতুন আরো একটি বছরে পদার্পণ করবো তখন হয়তো করনা নামক মহামারী ক্যালেন্ডারের পাতায় ছাপা পড়ে যাবে যেমন করে পড়ে থাকে পুরাতন ক্লাসের বই স্টোর রুমে। বৈশ্বিক মহামারী প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ এরই মধ্যে প্রায় ৪ লাখ মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে পারি জমিয়েছে ইহলোকে কিংবা অন্যকোনো তেপান্তরের মাঠে।
আমরা যখন দেখি করোনা আক্রান্ত স্ত্রীকে ৫ তলার ছাদ থেকে ফেলে দে দীর্ঘদিনের নান্দনিক স্বামী তখন বুঝতে অসুবিধা হয়না টাকা পয়াসার অভাবের চেয়ে মানবিকতার অভাব প্রকট। প্রায়শয় খবরের কাগজের শিরোনাম হচ্ছে করনা আক্রান্ত বাবা, মাকে রাস্তায়, বনে, হাসপাতালে রেগে পালাচ্ছে আদরের সন্তান।
"নিজে বাঁচলে বাপের নাম" এই প্রবাদটিকে ছোট বেলায় শিখে দেয়া কিংবা ঢুকিয়ে দেয়া হয় মগজে আদরের সন্তানদের।
করোনার ফলে আবার হয়তো সেই বাপ, মারাই আপসোস করতেছে ছোট বেলার শিক্ষা নিয়ে। অথবা মাথা ডুকরিয়ে খুঁজতেছে মানবিকতা। অথচ বাপেরা শেখাতে পারতো "সবাই মিলে বাঁচাই সত্যি কারের বাঁচা"।
আমরা এই মহামারীর মাঝে ও দেখছি মানুষ পিপিই নিয়ে আশ্রয় নিচ্ছে প্রতারণার। নিম্ন মানের পিপিই সরবরাহ করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এর ফলে করোনায় আক্রান্ত হচ্ছে সামনের সারির যোদ্ধা ডাক্তার, নার্স, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি। বাদ যাচ্ছেনা জন প্রতিনিধিরাও।
আমরা ইতিমধ্যে ৫০ জনের মতো ডাক্তার হারিয়েছি, ১০ বা তার অধিক পুলিশ সদস্য আমাদের মাঝে আর নেই। তবে এতো কিছুর পরও আমাদের সম্মুখ যোদ্ধারা নিরলস কাজ করে যাচ্ছেন মানবিক পৃথিবীর জন্য কিন্তু আমরা কী মানবিক হতে পারবো করোনা পূর্ব পৃথিবীতে?
"নিউ নর্মাল" বলে আজ পৃথিবীর সব মানুষই কম বেশি সরব। এই নিউ নর্মাল টাই হলো মানবিক পৃথিবী। এখন প্রশ্ন হলো আমরা কী আগে মানবিক ছিলাম না? উত্তর হলো না। কারণ আমরা বিনিময় প্রথা বিলুপ্তের পর আমরা সব কিছুই টাকা দিয়ে পরিমাপ করা শিখে গেছি। এরফলে আমরা ভুলে গেছি ভালোবাসা বিনিময়ের, সম্মান দেখানো কিংবা মানুষে মানুষে নেই কোন ভেদাভেদ।
নতুন পৃথিবী আরো সবুজ হোক মানবিক বোধ জাগ্রত হোক, ঘাস ফুল লুকোচুরি খেলুক গোলাপের সাথে, কড়ই গাছের মগডালে বাস করা শালিক বৃষ্টির সাথে অভিমান করুক, বারান্দায় সংসার পাতা চুড়ুই পাখিগুলো ভালো থাকুক।
যত্নে থাকুক বৃদ্ধ কৃষক, ফুটপাথের হকার দিন শেষে বেগভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরুক, রিক্সার প্যাডেল ঘোরাতে ঘোরাতে ভাগ্যের চাকা ঘুরুক রিকশা চালকের।ভালেবাসায় বড় হোক আগামীর শিশু, নিরাপথে বাড়ুক ইটের দেয়ালে জন্মানো বট গাছটি।
পুঁজিবাদ কী আমাদেরকে নতুন পৃথিবী তথা মানবিক পৃথিবী গড়তে দিবে? আমাদেরকে দিবে মুক্ত আকাশ, যেখানে আমরা উড়াবো আমাদের রঙিন ঘুড়ি?