বাতাস গুলো এমন ভাবে গাছের মগডালে এসে দোল খাচ্ছে যেনো মগডাল গুলো ওদের বাসাবাড়ি! এই রকম মাতাল করা বাতাসে যে কারো মনই উদাস না হয়ে পারেনা। রেবার মন ও উদাস হয়, এই রকম আবহাওয়া রেবার খুব পছন্দ। সব কিছুরই একটা প্রস্তুতি দরকার, সেটা বৃষ্টি হোক, রোদ হোক। সব কিছুরই আয়োজন লাগে, তা দেখা কিংবা উপভোগ যাই হোকনা কেনো।
রোদ গুলো যেভাবে পরাজিত হয়ে মেঘেদের কাছে আত্মসমর্পণ করলো তা দেখে মন খারাপ হয়ে যায় রেবার। সাগরে হাঙর মাছ গুলো যেভাবে গিলে খায় জেলিফিশকে ঠিক সেভাবে মেঘেরা গিলে ফেললো পুরো রোদকে। রেবার পাহাড় পছন্দ, বৃষ্টিতে ভেজা পছন্দ, সমুদ্র, বন, জঙ্গল এগুলো রেবারকে খুব টানে।
রেবা শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। জন্মের পর থেকে সে বিত্তবৈভবের মধ্যে বড়ো হয়েছে। অভাব অনটন একদম দেখেনি বললেই চলে। শুধু সরকার পরিবর্তনের পর একটু জামেলা হতো, জামেলা বলতে ওর বাবার ব্যবসা বানিজ্যে একটু মন্দ হতো, বেশিদিন থাকতোনা, ছয়মাসের ভিতর রেবার বাবা সব ম্যানেজ করে ফেলতো।
রেবাদের পরিবারে অভাব ছিলোনা বললে ভুল হবে, ছিলো, সে অভাব মানবিকতার, আন্তরিকতার। ওদের টাকা পয়সা কমতি ছিলোনা তারপরে ও রেবার মনে শান্তি ছিলেনা, বাবা-মা দু'জন সারাক্ষণ ঝগড়া করতো। যে যার মতো জীবনকে উপভোগ করতো। উপভোগ বললেভুল হবে কারণ ওনারা যেভাবে জীবনকে লীড করতো সেটাকে কোন ভাবেই উপভোগ বলা যায়না, খুব বেশি গেলে ভোগ বলা যায়। যারা ভোগে বিশ্বাসী তাদের কাছে রঙবেরঙে মেঘেদের কোন মিনিং হয়না। তারা পাহাড়ে গিয়ে আকাশ ছুঁতে চাওয়ার মানে বুঝবে? সমুদ্রের জলে পা ভিজেয়ে আস্বাদন করতে পারবে লাল সূর্যি মামাকে।!
অথচ রেবার বান্ধবী রোজা কতো সুখী। রোজা টিউশনি করে তার নিজের খরচ চালায়। ওরা দুই ভাই এক বোন। সে সবার ছোট। ওর বড়ো ভাই এমবিবিএস পাস করে ডাক্তারি শুরু করছে। আর মেজো ভাই ওদের এক বছরের সিনিয়র। রোজার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ওদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা তেমন না থাকলে ও ওদের পরিবারে আলাদা একটা সুখ ছিলো, যা রেবাদের প্রাচুর্যে ভরা পরিবারে ছিলোনা।
রেবা যেখানে খুশি সেখানে যেতে পারেনা, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেনা, অথচ রোজা যেখানে খুশি যেতে পারে বন্ধুদের সাথে ঘুরতে পারে। উপভোগ বলতে যা বুঝায় একদম তাই করতে পারে রোজা অথচ রেবা! রেবা বুঝতে পারপ জীবনকে উপভোগ করতে হলে টাকা পয়সার চেয়ে জরুরী পারিবারিক মমত্ববোধ, আন্তরিকতা আর ভালোবাসা।
Source [Pixabay](https://pixabay.com/photos/summer-sunglasses-read-book-relax-3363788/