বাবা আমার জন্য খেলনা এনেছো উঠাত ঘুম থেকে জেগে উঠে নিশিতা, তার মা তাকে বুকে জড়িয়ে বলে মা বাবা তো আকাশে গেছে, আকাশ থেকে আসতে তো সময় লাগে, তাই না মা? হ্যা মা আনি জানি বলে মাকে গালে চুমু খায় নিশিতা। এই ভাবে নিশিতার মা তাকে ঘুম পাড়িয়ে আসছে যখন নিশিতার বয়স তিন।
পরের দিন সকালে নিশিতা ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করে মা রাতে কী বাবা আসছিলো? মায়ের চোখ আদ্র হয়ে উঠে, নিশিতা কিছু বুঝার আগে মা বলে উঠে দেখ তো নিশি মায়ের চোখে কী যেনো পড়ছে! নিশিতার এখন পাঁচ বছর বয়স নিশিতা এখন সব বুঝতে শিখছে। সে মাকে বলে মা আমি যখনই বাবার কথা জিজ্ঞেস করি তখন তোমার চোখ পানি চলপ আসে, আর আমি যাতে কষ্ট না পাই সে জন্য তুমি চোখে ময়লা পড়ছে বলো তাই না মা?
মা নিশিতাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তখন নিশিতা মাকে বলে মা কেঁদো না আমি আর বাবার কথা বলবোনা।
আচ্ছা মা তুমি আনাকে বলোতো আকাশে কীভাবে যাওয়া যায়? মা বলে যখন মানুষের মন খারাপ থাকে তখন মন খারাপের গাড়ি করে আকাশে যাওয়া যায়। নিশিতা মাকে বলে মা এখন আমার মন খারাপ। মা তাকে জিজ্ঞেস করে কি জন্য মন খারাপ মা? নিশিতা বলে আমি স্কুলে যাবো। মা উত্তর দে স্কুলে গেলে মন ভালো হয়ে যাবে তোমার। মাও চিন্তা করে বাবা মরা মেয়েটা বড় ভাই এর সাথে স্কুলে গেলে হয়তো তার মনও ভালো হয়ে যাবে। তাই নিশিতা কে ভর্তি করে দেওয়া হলো বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
নিশিতা তার ভাইয়ের সাথে স্কুলে যায় নিয়মিত পড়ালেখা করে এখন সে বাবা নিয়ে তার মাকে কম প্রশ্ন করে। সে জানে বাবারা বড় হলে আকাশে চলে যায়, আকাশের তারা হয়ে যায়।
একদিন স্কুল থেকে ফিরে নিশিতা খুব জেদ ধরছে তার একটা খেলনা গাড়ি চাই। মা অনেক বুঝানোর পর ও নিশিতা থামেনা পরে অগত্যা বাজারে গিয়ে কিনে দিলো তার কাঙ্খিত রকেট গাড়ি।
বাড়ি আসার পর সে ভাই, মা সবার কাছ থেকে বিদায় নে কারণ সে রকেরে করে আকাশে যাবে, তার বাবার সাথে দেখা করবে! ক্লাসে কার কাছ থেকে শুনছে রকেটে করে আকাশে যাওয়া যায়।
মা তাকে বুঝিয়ে বললো মা আমি তোমাকে না বলছি বাবার কাছে যতে হলে তো মন খারাপের গাড়ি লাগে।নিশিতা বুঝতে পারছে তাই তার মাকে বললো মা আমাকে মন খারাপের গাড়ি এনে দাও। মা তাকে সান্ত্বনা দিয়ে বলে মা এই গাড়ি সব সময় আসেনা, যখন কারো মন খারাপ হয় তখন আসে, নিশিতা বলে মা এখন আমার মন খারাপ! মা বলে তাহলে চলো বারান্দায় গিয়ে তোমার বাবার সাথে কথা বলি!!
নিশিতা বারান্দায় গিয়ে দেখে আকাশে অনেক তারা, চাঁদও উঠেছে। নিশিতার মা বলে ঐ যে দেখা যায় তোমার বাবা, নিশিতা দূরের তারাকে লক্ষ্য করে বলে বাবা কেমন আছো? আমি তোমাকে কতোদিন দেখিনা, তুমি চলে আসো? এইভাবে কথা বলতে বলতে নিশিতার মন ভালো হয়ে যায়। মা বুঝতে পেরে বললো এখন কী তোমার মন খারাপ? না, মা আমার মন অনেক ভালো হয়ে গেছে। নিশিতার মা বলে তা হলে এখনতো তাহলে মন খারাপের গাড়ি পাওয়া যাবেনা। লাগবেনা আমার নিশিতা উত্তর দে।
Photo From:Pixabay