রয়ে যায় বিষণ্ন বিলাপ!

Words
362
Reading
2 min
Listen
Play
6y

বিকেলের দিকের ক্লাস গুলো নিতে অনুর ভালো লাগেনা, সকাল বেলার ক্লাস গুলো নিতে যেমন স্বাচ্ছন্দ বোধ করে তেমন বোধ হয়না বিকাল তিনটার ক্লাসে। কেবল দায়িত্ব বোধ থেকে ক্লাস গুলো নিতে যায় অনু। তারউপর সে স্কুলে নতুন জয়েন করছে, এখন তো আর ফাঁকিবাজি করলে চলবেনা। অনু অবশ্যই শিক্ষকতার মতো মহান পেশার সাথে ফাঁকিবাজি করবেনা। তার বাবাও সরকারি স্কুলের হেড মাস্টার ছিলো। আদর্শবান বাপের আদর্শবান ছেলে বলতে যা বুঝায় অনু তাই। তা নাহলে সরকারি ব্যাংকের এতো টাকা বেতন, এতো সুযোগ সুবিধা ছেড়ে কেউ স্কুলে মাষ্টারি করতে আসে!

স্কুলে জয়েন করার দু'দিন পর বুঝতে পারে সব জায়গায় পলিটিক্স। "পলিটিক্স পলিথিনের চেয়ে ও বিপদজনক " অনু মনে মনে চিন্তা করে। এমন সময় তার ক্লাস নাইনে ক্লাস নেয়ার সময় হয়,অনু শিক্ষকদের রুম থেকে বের হয় ক্লাস নেয়ার জন্য।

অনু ক্লাসে ডুকতেই নজর যায়, জানার পাশে বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি আকাশ দেখতেছে, তাকে অবিকল অবন্তীর মতো দেখতে লাগছে। একটা মানুষ অবিকল কীভাবে এমন হতে পারে! মেয়েটি একটু ঘুরে বসতেই ভুল ভাঙে অনুর। মেয়েটিকে দেখার পর তার অবন্তীর কথা মনে পড়ে গেলো। এরপর আর পুরো ক্লাসে মনোযোগ দিতে পারেনি অনু। আজ তার ক্লাস নাইনে প্রথম ক্লাস নেয়ার কথা অথচ কোন কিছুতে সে মনোযোগ দিতে পারছেনা। "ক্লাস নাইনে পড়া মেয়েদের একটাই দোষ তাদের দেখলে পরিচিত কোন মেয়ের কথা মনে পড়ে যায়"।

কোন রকমে চল্লিশ মিনিট কাটিয়ে ক্লাসটা শেষ করে অফিস রুমে গিয়ে তার ব্যাগটি নিয়ে অনু স্কুল থেকে বের হয়ে নদীর দিকে চলে যায়। রহমানের কাছে নদীর কথা শুনছে, যে দিন নদীটাকে দেখছে সেদিনই নদীকে আপন করে নিলো অনু। "নদীরা মানুষের কষ্ট বুঝে, বুঝে কান্নার ভাষাও"।

নদীর পাড়ে বসে অনু চিন্তা করতেছে অবন্তীর কথা, অবন্তীর বড়োলোক বাবার কথা। অবন্তীর বাবার পলিটিক্সের শিকার হয়ে অনু আজ শহর ছাড়া, শহর ছেড়ে না হয় বাঁচা যায়, কিন্তু অবন্তী ছাড়া? এই যেনো অক্সিজেন ছাড়া ডুবুরিকে সমুদ্রে নামিয়ে দেয়ার সমান।

যে পলিটিক্সকে দুই চোখে দেখতে পারেনা, নতুন স্কুলে এসে দেখে এখানেও পলিটিক্স, কে কাকে দলে ভিড়িয়ে দল ভারি করবে, কাকে গণিত, ইংরেজি, বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানোর সুযোগ দিয়ে প্রাইভেট পড়ানোকে পেশা হিসেবে দেখবে! বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিক্ষকদের পলিটিক্স দেখছে, ভাবছে বিশ্ববিদ্যালয়ে এমন হতেই পারে, তাই বলে অজ পাড়াগাঁয়ের মতো স্কুলেও??

আচ্ছা নদী কী পলিটিক্স বুঝে? আনমনে ভাবতে থাকে অনু, নদী বয়ে যায়, সময় ও চলে যায়, কেবল থেকে যায় বিষণ্ণ বিলাপ!

Source Pixabayimg_0.14685622732549158.jpg

রয়ে যায় বিষণ্ন বিলাপ! | Ecency