পুরনো উপসর্গ

Words
133
Reading
1 min
6y

qh2gz3.jpg

আমার ইচ্ছেরা তোমার কাছে বড় হোক
যেমন করে তোমার অভিযোগ গুলো
আমারও একটা সংসার ছিলো
তোমার কাছে যা গুছিয়ে থাক

সময় হলে চেয়ে নিবো
যদি তুমি দিতে পারো
সেই পুরনো অসুখ!!

তোমার কিছু অভিমান ছিলো আমার কাছে জমা
এই যেনো আলমারিতে তুলে রাখা পুরনো জামা
যত্নে থাক ভুল ধরার সেই পুরনো অভ্যাস
এদিকে বারান্দা জুড়ে যেনো দীর্ঘশ্বাস

সময় হলে চেয়ে নিবো
যদি তুমি দিতে পারো
সেই পুরনো উপসর্গ!!

পুরনো অভিশাপে হলুদ হয় সবুজ ঘাস
স্বপ্নেরা ঝুলে থাকে সজনেডাঁটায়
কবিতায় সুখ খুঁজে বাড়ি ফিরে প্রাক্তন
ভুলের ভিতর বাড়তে থাকে এ্যাকুরিয়ামের মাছ

সময় হলে চেয়ে নিবো
যদি তুমি দিতে পারো
বেগুনি আকাশে!!

প্রাচীন দেয়ালে জমে থাকা সবুজ নিঃশ্বাস
খুঁজে ফিরে খসে পড়ে অবুঝ বিশ্বাস
খাবার টেবিলে সম্পর্কের নীরতা ভাঙে
কাটা চমচের শব্দে

সময় হলে চেয়ে নিবো
যদি তুমি দিতে পারো
হলদে সন্ধ্যা!!

Photo From Pixabay