ঐ বাড়িতে আমারও একটা সংসার ছিলো

Words
440
Reading
2 min
Listen
Play
6y

দোতলা বাড়ির ছাদে কয়েকটি নতুন শাড়ি, মেসিং করা পেটিকোট, ব্লাউজ বাতাসের সাথে আপস করে রোদের আদর খাচ্ছে। দূরের ছাদ থেকে এমন দৃশ্য দেখে বুকের ভেতর ধক করেন উঠলো তিতলীর। । আচ্ছা কাপড় গুলা কার হতে পারে? কিছুটা আনমনে হয়ে যায় তিতলী। আবার কিছুটা উদাস ও হয়ে যায় কিছুটা সময়ের জন্য তিতলী।

কিরে কী হলো তোর? আজকাল এতো সুন্দর, এতো স্নিগ্ধ বিকালের দেখা মেলা বার সেখানে তুই কী এতো ভাবিস? তোর ভাবখানা দেখে মনে হচ্ছে ক্যালকুলাস মিলাতে বসছিস। নিশ্চয় রাতুলের কথা ভাবছিস? তিতলী কোন উত্তর দেয়ার আগেই একটানা এতোগিলো প্রশ্ন করে গেলো রুম্পা। রুম্পা তিতলীর সবচেয়ে ভালো বন্ধু, একসাথে একই ডিপার্টমেন্টে পড়ে। আবার থাকেও একই বিল্ডিং এ।

তুই কী করে বুঝলি? রুম্পা কে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে তিতলী। এতোদিন ধরে তোকে চিনি আনি বুঝবোনা কে বুঝবে শুনি। অবশ্যয় আমি ছাড়া ও তো আরো একজন আছে, রাতুল ভাইয়া!!

রাতুল তোর ভাইয়া হয় কবে থেকে? শুন রাতুল তোর দুলা ভাই। যাক তুই ঠিকই বলছিস "রাতুল" নামে কেউ একজন আছে যে আমাকে তোর মতো বুঝে কিংবা বুঝতে চায়। এমনকি আমার সুখ-দুঃখ, হাসি -কান্না সবই।

তোর কী মনে আছে রুম্পা আমরা গত বছর বান্দরবান গিয়েছিলাম তিনদিনের ট্যুরে? মনে থাকবেনা কেনো রুম্পা উত্তর দে। অথচ আমি রাতুল কে মিথ্যা বলছি। এই রকম দু একটা মিথ্যা সবাই বলে রুম্পা উত্তর দে। আরে দু একটা না আমি অনেক কিছুই রাতুলের কাছ থেকে লুকিয়েছি।

অথচ দেখ রাতুল আমার কাছে কিছুই লুকায়নি।এমনকি বেতন নিয়ে মিথ্যার আশ্রয় নেয়নি। ছেলেরা তো বেতনের ব্যাপারে সবসময় বাড়িয়ে বলে। কিন্তু রাতুল....
রাগ করলে হয়তো আমাকে বকাঝকা দিতো কিন্তু পরক্ষণে সব ভুলে...।

আচ্ছা তুই এতো কথা বলছিস কেনো আমি তো সবই জানি! বলছি কী স্বাদে! ছোট মামা একটা প্রস্তাব আনছে, বাসার সবাই রাজি। তুই রাতুলের কথা বলিসনি? বলছি ওরা বলে কয় টাকা পায় বেতন? ঐ টাকা দিয়ে তোকে খাওয়াতে পারবে? ছেলের হাইট নিয়েও কথা শুনিয়ে দিলো।

রুম্পা বলে দেখ ছেলেটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছে দুদিন পর ভালো চাকরি পেয়ে যাবে, প্রমোশন পাবে, আর দৈহিক উচ্চতার চেয়ে মানসিক উচ্চতা অনেক বেশি জরুরী, সেই মানসিক উচ্চতা রাতুলের আছে সেটা তুই তের ফ্যামিলির সবাইকে বুঝা। ওনারা কেউ বুঝতে চাচ্ছেনা। এইদিকে আমিও রাতুলকে বকাবকি করে ফোন অফ করে আছি। ফেবুতে ও ব্লক করে দিছি যে প্রায় দু'সপ্তাহ হয়ে গেছে।

কী বলিস তুই তিতলী!! এখন আমি কী করবো বল। তুই আগে ফোন অন কর। ফোন অন করে দেখে রাতুলের অনেক গুলো কল৷ মেসেজ। সর্বশেষ মেসেজে লেখা ছিলো

"পুরনো অভিশাপে হলুদ হয় সবুজ ঘাস
স্বপ্নেরা ঝুলে থাকে সজনেডাঁটায়
কবিতায় সুখ খুঁজে বাড়ি ফিরে প্রাক্তন
ভুলের ভিতর বাড়তে থাকে এ্যাকুরিয়ামের মাছ"

মেসেজ পড়তে না পড়তেই কদম গাছের সাথে লাগোয়া দোতলা বাড়ির দিকে চোখ যায় তিতলীদের। হঠাৎ বাড়ির ছাদে দেখে শাড়ি পড়া তরুণী কাপড় গুলো তুলে নিচ্ছে। এই দৃশ্য দেখে তিতলী রুম্পা কে বলে "ঐ বাড়িতে আমার ও একটা সংসার ছিলো"
Source Pixabayae2ehf.jpg

ঐ বাড়িতে আমারও একটা সংসার ছিলো | Ecency