পুতুলে ভরে ইয়াবা বিক্রি, আটক ৭

her4(21)
Published in
#oku
Words
69
Reading
1 min
Listen
Play
6y

image.png

বাসে-ট্রেনে খেলনা পুতুল ফেরি করে বেচতেন তাঁরা। এর আড়ালে চলত ইয়াবার ব্যবসা। বিশেষ কৌশলে পুতুলের ভেতর ইয়াবার বড়ি ভরে নির্দিষ্ট স্থানে নিয়ে বিক্রি করা হতো। এভাবে ইয়াবা বড়ি বিক্রির অভিযোগে আজ শুক্রবার সাতজনকে আটক করেছে র‍্যাব। জব্দ করা হয়েছে ইয়াবার ১৮ হাজার বড়ি।

আজ ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করা হয়। র‍্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

পুতুলে ভরে ইয়াবা বিক্রি, আটক ৭ | Ecency