গেল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন। পৌরসভাটির ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকলেছুর রহমান। নির্বাচনে পরাজিত হলে স্থানীয় একটি খালে ডুব দিয়ে এই প্রার্থী প্রতিজ্ঞা করেন, জীবনে আর কখনো ভোটে দাঁড়াবেন না। কান ধরে তাঁর পানিতে ওঠবস করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, শীতের বিকেলে কান ধরে ঠান্ডা পানিতে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান। এ সময় তিনি বলছেন, ‘আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত কাউন্সিলর পদে ভোট করব না, করব না, করব না।’ কেন তিনি এ কাজ করলেন, একটু থামুনকে জানালেন সাক্ষাৎকারে।