স্মার্টফোনের ডিলিট হওয়া ছবি এবং ভিডিও উদ্ধার করবেন যেভাবে

Words
191
Reading
1 min
Listen
Play
9y

সবচেয়ে প্রয়োজনীয় গ্যাজেট স্মার্টফোন। এ ফোনটি ঘাঁটতে ঘাঁটতে হঠাত্‍ করে ছবি ডিলিট হওয়া নতুন কোন ঘটনা নয়। প্রয়োজনীয় ডেটাও ডিলিট হয়ে যায় অনেক সময়। ফোন খারাপ হতে পারে, ভাইরাসের জন্য ডিলিট হতে পারে। এ রকম পরিস্থিতিতে কিভাবে আপনি ফিরে পেতে আপনার ডিলিট হওয়া ছবি। আসুন জেনে নেওয়া যাক:

১. প্রথমত, ফোনটি যখন সেট-আপ করবেন তখন প্রথমেই ডিফল্ট মেমরি হিসাবে মেমরি কার্ড সিলেক্ট করে রাখুন। তাতে ছবি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল খারাপ হওয়াতে ফোন মেমরিতে থাকা ছবি এবং ডেটা ডিলিট হয়ে যায়।

২. দ্বিতীয়ত, কোনও ক্লাউড ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন। তাতে ফোন বা মেমরি কার্ড খারাপ হলেও আপনার ডেটা এবং ছবি একেবারে ঠিকঠাক থাকবে।

৩. ফোনটিতে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার রাখতে পারেন। পিকচার রিকভারি সফটওয়্যার লিখে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। তাতে অনেক অপশন রয়েছে। চাইলে সরাসরি Asoftech Photo Recovery সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ইনস্টল হলে সফটওয়্যার কম্পিউটারে রান করুন। এবার যে ফোন বা ক্যামেরার মেমরি কার্ড থেকে ছবি এবং ডেটা ডিলিট হয়েছে তা কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারে যুক্ত করুন। কানেক্ট হওয়ার পর সফটওয়্যারে যে নতুন ড্রাইভ দেখাবে তা সিলেক্ট করুন। সফটওয়্যারে থাকা ‘স্ক্যান অ্যাকশন’ অপশনে ক্লিক করুন। কিছু ক্ষণের মধ্যে ডিলিট হওয়া ছবি আপনাকে দেখিয়ে দেবে।

স্মার্টফোনের ডিলিট হওয়া ছবি এবং ভিডিও উদ্ধার করবেন যেভাবে | Ecency