"বেদের মেয়ে জোছনা...
বৃষ্টি ভেজা দিনে এক কাপ Cappuccino...
ব্যাপার টা জোস না??" ;)
আসলেই জোস!!! এই শীতের দিনে বৃষ্টির বিতলামি তে শরীর এর নিউরণে যখন শীত আরো ডেস্কি ডেস্কি অনুরণন সৃষ্টি করে তখন এক কাপ চা অথবা কফি ই পারে সেই শীতের মাঝে একটুসখানি লেপানুভুতি কিংবা কম্বলেসিয়াস ভাব দিতে!!
তাই আজ খেলে দিলাম "ShakeOholic" এর ৬০ টাকার Cappuccino কে!! উপরের চকলেট ছিটানো কফিটা দাম অনুযায়ী আসলেই অসাধারণ!! স্বাদ এও ভালো, এবং চুমুকেই কয়েক মেগাবাইট সতেজতা ডাউনলোড হয়ে যায়!! মানে এবং পরিমাণেও বেশ!!
দাম: ৬০ টাকা
রেটিং: ৮.৫/১০
ঠিকানা: Shakeoholic (শান্তি নগর মোড় থেকে বেইলো রোডে যাবার পথেই, হাক্কা ঢাকা এর বিল্ডিং এর নিচেই)