Author of this content has low reputation.

My introduction post on Hive platform // 16-07-2021 //

Words
288
Reading
2 min
Listen
Play
5y


আসসালামু-আলাইকুম

হ্যালো বন্ধুরা

আমি hayat221@hayat221 বাংলাদেশ থেকে বলছি


IMG20210716215844.jpg

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

IMG_20210614_233925.jpg

আমি hayat221@hayat221 । আমার নাম: মোঃ আবুল হায়াত সরকার (তুফান)। আমার মা-বাবা,ভাই,বোন ও আমি সহ আমাদের ছোট পরিবার। আমার বাবার নাম: মোঃ শাহজাহান আলী। তিনি পেশায় একজন কৃষক। আমার মায়ের নাম: মোছাঃ হালিমা বেগম। তিনি পেশায় একজন গৃহিনী। আমার ভাইয়ের নাম:মোঃ আব্দুল হালিম সরকার। সে একজন ছাত্র। আমার বোনের নাম মোছাঃ শারমিন আক্তার সেও একজন ছাত্রী।

আমার পড়াশোনাঃ আমার যখন সাত বছর বয়স তখনেই আমি স্কুলে যাওয়া শুরু করি। আমি একের পর এক ক্লাস পার করে,২০১৫ সালে এস.এস.সি পাস করি। তারপর আমি কলেজে ভর্তি হই, বিজ্ঞান বিভাগে। আমি ২০১৭ সালে এইচ.এস.সি পাস করি। এখন আমি বর্তমানে ভর্তি হয়েছি নোবেল মেডিকেল ইনস্টিটিউট। নোবেল মেডিকেল ইনস্টিটিউট এ বর্তমানে আমি প্যাথলজি বিভাগে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছি। আমার শিক্ষাজীবন শুরু থেকে এখন পর্যন্ত আমার অনেক বন্ধু হয়েছে।

আমার শখঃ আমার প্রধান ইচ্ছা ছিল, আমার শিক্ষা জীবন শেষ করে আমি একজন বড় প্যাথলজিস্ট হতে চাই। এটা শেষ করে আমি মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। কেউ যদি কোন রকমের সমস্যায় পড়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। একেকজনের একেক সক হতে পারে। তবে আমার এটাই শখ। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের পাশে সব সময় নিয়োজিত থাকতে পারি।

এখন আমি বন্ধু নিয়ে কিছু কথা বলতে চাই। বন্ধু মানেই শেয়ার করা। বন্ধু মানে হাতে হাত রেখে চলা, হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়া। এখন আমি আমার বন্ধুদের ছবি শেয়ার করব।

IMG20210514182550.jpg

IMG20201127195516.jpg

IMG20210317160635.jpg

IMG20210401140747.jpg

এরা সকলেই হচ্ছে আমার বন্ধু। আমরা সবাই একে অপরকে অনেক ভালবাসি। সারা জীবন যেন একে অপরকে ভালোবেসে যেতে পারি।

ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আমার আইডি টি ভেরিফাই করে পরবর্তী পোস্ট দেওয়ার সুযোগ করে দিবেন।

শুভেচ্ছান্তে-
hayat221@hayat221

My introduction post on Hive platform // 16-07-2021 // | Ecency