Author of this content has low reputation.

সাদা ঘাসফুলের আলোকচিত্র----!

Words
220
Reading
1 min
Listen
Play
5y

আশা করি সবাই ভাল আছেন, আমি ও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার তোলা কয়েকটি ঘাসফুল। ফুলগুলো সব আমার বাগানের।আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রথমে আমি এই ঘাসফুল সম্পর্কে কিছু বলতে চাই। ঘাসফুল হচ্ছে দুই প্রকারের। একটি লাল রঙের হয়ে থাকে আর অন্যটি সাদা রঙের হয়ে থাকে। আমার বাগানের দুই রংয়ের ঘাসফুল রয়েছে। আজকে আমি সাদা ঘাসফুল গুলো শেয়ার করলাম।

ফুল সবার ভালো লাগে। আমারও ভালোলাগে, আশা করি আপনাদেরও লাগে। ফুল একটি পবিত্র জিনিস। আমরা কোন কিছু উদ্বোধন করতে গেলে, ফুল দিয়ে সেটা করি। যেমন আমরা, গোলাপ ফুলকে সবাই পছন্দ করি কমবেশি। আমরা সাধারণত গোলাপ ফুল সব জায়গাতেই ব্যবহার করতে পারি। এটা বিশেষত ব্যবহার হয়, ভালোলাগা-ভালোবাসা মানুষের কাছে। ১৪ই ফেব্রুয়ারি নামে একটি দিন রয়েছে, এই দিনে হাজার হাজার ফুল এক হাত থেকে অন্য হাতে যাওয়া-আসা করে।

আমার বাগানে প্রায় কয়েক রকম জাতের ফুল রয়েছে। তারমধ্যে, লাল গোলাপ-সাদা গোলাপ, সাদা ঘাসফুল-লাল ঘাসফুল, গেন্দা ফুল, গাঁদা ফুল, আরো নাম না জানা কয়েকটি জাতের ফুল।

ঘাসফুলঃ ঘাসফুলগুলো আমরা সাধারণত যেকোনো জায়গায় লাগাতে পারি। বাড়ির গেটে লাগাতে পারি। ছোট ছোট টপ আকারে লাগাতে পারি। বড় বড় বিল্ডিং বাড়িতে, ব্যালকনিতে।

আশা করি সবার ভালো লাগবে আমার আলোকচিত্রগুলো দেখে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। এই পোস্ট দ্বারা কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

IMG20210812144808.jpg

IMG20210812144738.jpg

IMG20210812144623.jpg

IMG20210812144707.jpg

IMG20210812144905.jpg

আজকে অনেক বৃষ্টি হলো, প্রায় এক ঘন্টা ধরে। বৃষ্টির পানি পেয়ে ফুল গুলো অনেক সুন্দর দেখাচ্ছে।

শুভেচ্ছান্তে-
hayat221@hayat221

সাদা ঘাসফুলের আলোকচিত্র----! | Ecency