আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালোবাসি। আজকে আমি Beauty of Creativity কমিউনিটি তে, আমার তোলা কয়েকটি আলোকচিত্র আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
প্রথমে আমি, ফুল নিয়ে কিছু কথা বলতে চাই। ফুল কার না ভালো লাগে। ফুল সবারই ভালো লাগে। কেউ ফুলের গন্ধ শুঁকে আবার কেউ ফুল গাছে ফুল দেখে। অনেকেই আছে এটা পেশা হিসেবে বেছে নিয়েছে। কেননা ফুল বর্তমান বাজারে কেনাবেচা করা হয়। পাইকারি অথবা খুচরা। ফুল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমনটাঃ বিয়ে বাড়িতে, জন্মদিনে, ভালোবাসার রং ফুটাতে ও কোন শহীদ কে কে শ্রদ্ধা জানাতে।
শুরু করা যাক,
আলোকচিত্রঃ ১
উপরের ছবিতে যা দেখা যাচ্ছে এটি একটি গোলাপের ছবি। এটি মিশ্র রং এর গোলাপ। গোলাপ আমার খুব পছন্দের একটা ফুল।
আলোকচিত্রঃ ২
এগুলো হচ্ছে ঘাস ফুল। একটি সাদা অন্যটি লাল।ফুল গুলো আকারে ছোট হলেও দেখতে বেশ সুন্দর। এই ফুল গুলো আমরা যে কেউ ছোট ছোট টপ ব্যবহার করে, বাড়ির বেলকনিতে, বাড়ির গেট এ সুন্দরভাবে রাখতে পারি।
আলোকচিত্রঃ ৩
এই ফুলটির নাম হচ্ছে গাধা। এই ফুলটি ও দেখতে বেশ সুন্দর। ফলটি দেখতে হলুদ রঙের। এই ফুলের আর কোন রং নেই, এক কালারের হয়ে থাকে।
আলোকচিত্রঃ ৪
এই ফুলটির নাম কি হতে পারে আমার জানা নেই। আমি যখন ফুলের ছবি তুলছিলাম, তখন আমার এটা নজরে আসে। তার পরপরেই আমি ছবিটা তুললাম এবং সেটা শেয়ার করলাম।
আশাকরি আপনাদের সবার ভালো লাগবে, আমার ফুলগুলো দেখে। জানিনা কতটা সুন্দর করতে পেরেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।