#ডে ট্রিপ টু শিমুল বাগান এবং বারিক্কা টিলা
গতবছর এই যায়গার পোস্ট দেখেছিলাম। এবার না যেয়ে পারলাম না। সুনামগঞ্জের শিমুল বাগান ।
রুট প্ল্যান-
ঢাকা টু সুনামগঞ্জ বাস- সায়েদাবাদ থেকে রাতের বাসে করে সুনামগঞ্জ। বাসের নাম এন পি পরিবহন। ভাড়া ৩০০ টাকা
সুনামগঞ্জ ব্রিজে নেমে সকালে বিশাল দড় কষাকষির পর একটা সি এন জি ঠিক করি ৪০০ টাকায় লাউয়ারগড় পর্যন্ত। বাইক ভাড়াও সেম পার পারসন ১০০ করে। এক বাইকে ২ জন যাওয়া যায়। আমরা ৪ জন ছিলাম তাই সি এন জি ভাড়ায় পুষিয়ে গেছে।
লাউয়ার গড় নেমে নাস্তা করে ঘাটে যাই। অইখান থেকেই শিমুল বাগান দেখা যায়।
নৌকায় জাদুকাটা নদী পার হতে হয়। ভাড়া জনপ্রতি ৫ টাকা।
শিমুল বাগান থেকে হেটে বারিক্কা টিলায় যাওয়া যায়। সময় আধ ঘন্টার মত লেগেছিল।
আমাদের জনপ্রতি খরচ হয়েছে পুরা ট্যুরে ১১০০ টাকার মত।
তবে শ্যামলী , হানিফ এগুলায় গেলে ভাড়া পড়বে ৫৫০ টাকা ।
ফেরার সময় বাইক বাঁ সি এন জি সুনামগঞ্জ ব্রিজে নামায় দেয়।
অইখান থেকে ১০ টাকা ভাড়া দিয়ে অটো বাঁ ইজি বাইকে করে বাস স্ট্যান্ড যেতে হয়।
বিঃদ্রঃ আপনাদের সাথে থাকা অপচনশীল দ্রব্য যেমন চিপসের প্যাকেট অথবা বোতল ইত্যাদি ব্যাগের মধ্যে করে নিয়ে আসবেন অথবা নির্ধারিত স্থানে ফেলবেন। যেখানে সেখানে ফেলবেন না। আমরা ব্যাগের সাইড পকেটে রেখে দেই। আমাদের দেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের(