প্রকৃতি এবং কিছু গ্রামীন ফুলের ফটেগ্রাফি

Words
266
Reading
2 min
Listen
Play
5y

আসলামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
আশা করি এই করোনার মধ্যেও সবারি ঈদ ভালোই কাটলো।
আজকে আমি কিছু নাম না জানা ফুলের ফটোগ্রাফি এবং কিছু প্রকৃতির ছবি আপনাদের সাথে শেয়ার করবো।
SAVE_20210515_134815.jpg
এই ফুলগুলোর বেশিরভাগেই গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়।
কেউ একজন বলেছিলো আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তবে আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন।কথাটা সত্যি বটে।প্রকৃতি মনের সৌন্দর্যের শূন্যতার ঘোরাক মেটায়। আর ফুল সে তো যেনো সৌন্দর্যের এক রানি।
SAVE_20210515_134914.jpg

ফুলের ছবি তুলতে আমাকে অনেক ভালোলাগে,আমাদের চারিদিকে এমন কিছু ভুল আছে যেগুলোর সঠিক নাম আমরা এখনো জানিনা। চারিদিকের প্রকৃতির দিকে তাকালে আপনার মনে হবে ফুল যেনো প্রকৃতির হাসি।
IMG_20200428_175744.jpg

ফুলের ছবি তুলতে গিয়ে প্রকৃতির ছবি তুলতে ভুলে গেছিলাম, তবে প্রকৃতির রুপের ছবি তুলে শেষ করা সম্ভব নয়।আসলে প্রকৃতি কোনো রুপের জায়গা না আসলে এটা আমাদের থাকার জায়গা।
IMG_20210513_045306.jpg

সামন্য একটা ফুল দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়।ফুলের সাথে আমাদের কিছু মধুর শৈশব জড়িত।আমার এখনো মনে পড়ে ছোটবেলায় স্কুল থেকে বিকেলে আসার পর বাসার পিছনে মানুষের সরিষার জমিতে সরিষা ফুল নিয়ে কোনো খেলাখেলছি।আর এই জন্য জমির মালিকের অনেক কয়বার দৌড়ানিও খেতে হয়েছে।
IMG_20201230_170741.jpg

আমি যেগুলো ফুলের ফটোগ্রাফি করছি সবগুলোর নাম জানি না।তবে সূর্যমুখী ফুলের সৌন্দর্য আমি সামনে থেকে দেখেছি।সবারি সূর্যমুখী ফুলের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে।
SAVE_20210515_134859.jpg
এই ফুল যেনো মানুষকে নিজের দিকে টানে। এই ফুলের রংগুলো যেনো প্রকৃতির হাসি তা প্রকৃতিকে রাঙ্গিয়ে তোলে।
আসলে সত্যি কথা বলতে গেলে আমরা ফুলের সৌন্দর্য
সঠিকভাবে উপভোগ করলে সুস্থ্য হয়ে উঠি,ভালো হয়ে উঠি এবং আমাদের জ্ঞানকে সুশৃঙ্খল করে তুলি।
আমার এই সামান্য ফটোগ্রাফিতে হয়তো সবকিছু সঠিকভাবে তুলে ধরতে পারিনি,তবে যেটুকু সম্ভব সেটুকু চেষ্টা করেছি।আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি আমার এই ফটোগ্রাফিতে।
SAVE_20210515_135016.jpg

SAVE_20210515_134944.jpg

পরিশেষে সবাই ভালো থাকবেন,সুস্থ্য থাকবেন এই কামনায় করি।

প্রকৃতি এবং কিছু গ্রামীন ফুলের ফটেগ্রাফি | Ecency