কবিতা নং- (২১) “বিগত বছর”

hamidul(36)
Published in
#busy
Words
120
Reading
1 min
8y

Habibur--1.BMP

“বিগত বছর”

-- হামিদুল হক তরুন

কবিতা নং- (২১) তারিখ- ৩১/১২/১৯৯৩ ইং খাতা নং- (১১/১)
045.jpg

হে বিগত বছর তুমি ছিলে আপনার চেয়েও আপন
ছিলে আমার এই দেহের মাঝে হৃদয়ের স্পন্দন।

মধুর মায়ার জালে তুমি বেঁধেছিলে অজান্তে
শান্তির বৃষ্টি তুমি ঝরিয়েছিলে মরু প্রান্তে।

তোমার পিছু পিছু আমি চলেছিনু পথ বোবা হয়ে
মাঝপথে একা রেখে তুমি কোথায় গেলে হারিয়ে।

সন্ধায় ডুবে সূর্য যেমন প্রভাতে ফিরে আসে
তুমি কি কভু আসবেনা ফিরে আমাদের ভালোবেসে।
Intaz Pic-1.BMP

তোমার কতো গোপন কথা লুকিয়ে আছে এই বুকে
বিরহে যখন উতলে উঠবে কি দিয়ে রাখবে ঢেকে।

হিসাবের খাতা পূর্ণ করে তুমি তো পেলে গো ছুটি
ভাবছি আমি শেষ হবে কবে আমার এ হাঁটাহাঁটি।
PIC_4026.jpg

কম্পিউটার কম্পোজ: ১৫/০৮/২০১২ (রাত- ০৯.৩০)
রানার ফ্ল্যাটে, চারতলায়, ভাটারা, মুড়ির ফ্যাক্টরীর বিপরীতে, বাড্ডা, গুলশান, ঢাকা।

কবিতা নং- (২১) “বিগত বছর” | Ecency