কবিতা (৫) ২ “ইরিনা”

hamidul(36)
Published in
#poem
Words
131
Reading
1 min
8y

“ইরিনা”
-- হামিদুল হক তরুন

ইরিনা ও আমার ইরিনা
তোমাকে না দেখে থাকতে পারিনা।
যেদিন তোমাকে প্রথম দেখি
সেদিন থেকেই ভাবতে থাকি
তুমি আমায় ভালবাসবে কিনা
ইরিনা ও আমার ইরিনা।
তোমায় আমি ভালবাসি
তাইতো এতো কাছে আসি।
তুমি কি আমার কাছে আসবে না
ইরিনা ও আমার ইরিনা।
কতো জনকেই তো দেখলাম আমি
সবার চেয়ে সুন্দর তুমি।
তুমি যেন অবিকল কাঁচা সোনা
ইরিনা ও আমার ইরিনা।
কি সুন্দর চাহনী দু’টি চোখে!
সোনা ঝরা হাসি মিষ্টি মুখে।
এতো তবু যেন মন ভরে না
ইরিনা ও আমার ইরিনা।
দুর আকাশে যখন তাকিয়ে থাকি
সেখানেও তোমায় জ্বলতে দেখি।
কি যে হলো আমার নিজেই জানিনা
ইরিনা ও আমার ইরিনা।
দিনে দিনে গানে গানে
ভালবাসা এলো দু’টি প্রাণে
কিভাবে এলো বিধি ছাড়া
আর কেউ তা জানেনা
ইরিনা ও আমার ইরিনা।

ছন্দময় প্রেমের ছোট্ট কবিতাটি আপনাদের উপহার দিলাম।

কবিতা (৫) ২ “ইরিনা” | Ecency