শুভ মঙ্গলবার,
সকলের সুস্থ্যতা কামনা করছি শুরুতেই। কারন বর্তমান সময়ে সুস্থ্যতা থাকতে পারাটা বড় বিষয়। যেহেতু আমাদের দেশে এখন শীতকাল চলছে, তাই ঠান্ডা পরিবেশে করোনা পরিস্থিতি যে কোন সময়ে অবনতি ঘটতে পারে। যদিও প্রতিদিন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মাঝেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারন এই রকম পরিস্থিতিতে আমাদের সতর্ক অবস্থানই পারে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করতে।
Happy Tuesday
I wish everyone well from the beginning. Because being healthy is a big thing at the present time. Since it is winter in our country now, the situation in Corona can deteriorate at any time in cold weather. Although the number of deaths is increasing every day. In the meantime, we have to be careful, because in such a situation, our alert position can protect us from all kinds of dangers.
তবে আমাদের মানসিকতা ভালো রাখার ক্ষেত্রে প্রকৃতির চমৎকার ভূমিকা রয়েছে, আমরা যতো বেশী সবুজ এবং সুন্দর পরিবেশে থাকতে পারবো আমাদের শারীরিক সুস্থ্যতা ততো বেশী নিশ্চিত করতে পারবো। আসলে এই বিষয়টি খুব বেশী কঠিন না, বরং আমাদের অভ্যাসগত কিছু কারনে আমরা তা করতে পারি না। কারন আধুনিক প্রযুক্তি আমাদের নানাভাবে নানা ডিভাইসের মাধ্যমে আটকে রাখে, যার কারনে আমরা প্রকৃতির মাঝে কিছুটা সময় উপভোগ্য করার সুযোগ পাই না।
But nature has a wonderful role to play in keeping our minds well, the more we can live in a green and beautiful environment, the more we can ensure our physical well-being. In fact, it is not very difficult, but we cannot do it because of some of our habits. Because modern technology keeps us stuck in various ways through various devices, due to which we do not get a chance to enjoy some time in nature.
আপনি একটু চিন্তা করে দেখুন, নিজের সম্পর্কে। আপনি যখনই একটু অবসর সময় পান, তখন সেটা কিভাবে ব্যয় করার চেষ্টা করেন? আমিতো সব সময়ই অবসর সময়গুলোকে চমৎকারভাবে কাটানোর চেস্টা করি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ডিভাইসগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। বিশেষ গ্রামীন পরিবেশে বেশী সময় ব্যয় করি আমি। কারন সবুজ ও সুন্দর পরিবেশে হৃদয় যেমন সতেজতা লাভ করে, তেমনি আমাদের শারীরিক কার্যক্ষমতাও বৃদ্ধি পায়।
You think a little, about yourself. Whenever you get a little leisure time, how do you try to spend it? I always try to spend my leisure time nicely and try to keep myself away from modern technology based devices. I spend more time in a special rural environment. Because in a green and beautiful environment, just as the heart is refreshed, so is our physical efficiency.
বিগত কয়েকদিন আকাশ এবং পরিবেশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিলো, তবে আজকের পরিবেশটা বেশ উজ্জ্বল এবং আকাশে কিছুটা রৌদ্রের প্রকোপ ছিলো। যার কারনে গত কয়েক দিনের তুলনায় আজকের পরিবেশ কিছুটা উন্নত এবং ভালো ছিলো। আর আমি সব সময় এই রকম পরিবেশে সময়গুলোকে উপভোগ্য করে তোলার চেষ্টা করি। বিকেলটা ছিলো আরো বেশী উপভোগ্য, কারন শীতকালে সন্ধ্যার পূর্ব মুর্হুতে চারপাশের পরিবেশ এক ভিন্ন রুপে সাজে।
The sky and atmosphere were a bit cloudy in the last few days, but today's weather was quite bright and there was some sunshine in the sky. Due to which today's environment was a bit better and better than the last few days. And I always try to make the time enjoyable in this kind of environment. The afternoon was even more enjoyable, as the surroundings were decorated in a different way in the early evening of winter.
আরো একটা জিনিষ লক্ষ্য করুন, আমরা নানাভাবে আমাদের চারপাশের নানা সুযোগ গ্রহন করার চেষ্টা করি। কিন্তু চমৎকার পরিবেশ উপভোগ করার সুযোগ আমরা কখনো কি গ্রহন করার চেষ্টা করি? কিছু ক্ষেত্রে হয়তো উত্তর হবে হ্যা, কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে উত্তর হবে না। কারন পরিবেশের চমৎকার সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে আমরা সবাই উদাসহীন। যার কারনে পরিবেশের সৌন্দর্যের ব্যাপারে আমাদের মাঝে খুব বেশী আগ্রহ লক্ষ্য করা যায় না।
One more thing to note, we try to take advantage of the various opportunities around us in many ways. But do we ever try to take advantage of the wonderful environment? In some cases the answer may be yes, but in most cases the answer is no. Because we are all indifferent when it comes to enjoying the wonderful beauty of the environment. Due to which we do not notice much interest in the beauty of the environment.
আসলে আমরা যে বিষয়টা বেশী উপভোগ করি, সে বিষয়টির প্রতি আমাদের মাঝে আগ্রহ থাকে। কিন্তু যে বিষয়গুলো আমরা উপভোগ করি না, সেগুলোর ব্যাপারে আমাদের মাঝে কখনো আগ্রহ তৈরী হয় না। সুতরাং প্রকৃতির কথা চিন্তা করুন, কিছুটা সময় সবুজ ও নির্মল প্রকৃতির মাঝে কাটানোর অভ্যেস তৈরী করুন। আপনার মন ও মানসিকতা উভয় আরো বেশী সতেজ থাকবে, যা আপনাকে আরো বেশী প্রাণবন্ত্য রাখবে।
In fact, we are more interested in what we enjoy. But we are never interested in things that we do not enjoy. So think about nature, make it a habit to spend some time between green and pure nature. Both your mind and mentality will be more refreshed, which will keep you livelier.
Declaration: This is my original content with own photography.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka