১. নিওলিবারেলিজমের যমানায় "আমার যা ইচ্ছা আমি তা-ই করবো" জাতীয় চয়েস ডিসকোর্স আপনার চোখে "স্বাধীনতার" একটা ঠুলি পড়াইয়া দেয়; আপনি মনে করেন আপনি "স্বাধীনভাবে" চয়েস করতেছেন কিন্তু আপনি যে মূলত বাঁইধা দেওয়া কিছু অপশন থেকে বাছাই করতেছেন সেইটা আপনি আর খেয়াল
8করেন না; আপনার এই বাছাইগুলা যে চলমান ক্ষমতা কাঠামোকেই টিকাইয়া রাখে সেইটাও আপনার নজরে আসে না; আপনি "স্বাধীনভাবে" বাছাই করতে পারার মাধ্যমে "ক্ষমতায়িত" হওয়ার আরাম পান কিন্তু সেই বাছাইটা স্ট্রাকচারাল ইনজাস্টিসকেই জিইয়ে রাখে কি না তা নিয়া আপনার মাথা ব্যথা নাই; লিবারেল ফেমিনিজমের মধ্যে এই সংকট প্রকট; কেবল চয়েসরেই পূজা করার মাধ্যমে (এর মধ্যে আবার এক্সক্লুশন ক্লজ আছে; সকল চয়েস যেমন হিজাব আবার কিন্তু ক্ষমতায়নের প্রতীক না; এইটা বন্দীত্বের প্রতীক) সে ক্ষমতা কাঠামোর গ্রেটার পিকচার থেকে নজর সরাইয়া দেয়।
২. মানুষের এজেন্সিতে আমার অবিশ্বাস নাই; আস্থা-ই আছে বলা চলে। খালি তারে সঠিকভাবে জাগাইয়া তোলা ও সঠিকভাবে এস্তেমালের দিকে ফোকাস দেওয়ার জন্যই এই আলাপ পাড়া।