আহা বাস্তবতা, আহা জীবন! !!
জীবনের সংজ্ঞাটা বুঝি একেক জনের কাছে একেক রকম। সময়ের সাথে সাথে যতদূর জানি মানুষের চিন্তাধারায় নাকি পরিপক্বতা আসে।কিন্তু, কিছু মানুষের কর্মকাণ্ড দেখে মনে হয় এরা বুঝি জোর করেই পরিপক্বতাটা স্তিমিত করে রাখে!
না হয় এত প্রটেকশন, এতো সিকোরিটির মাঝেও কেন একটা মেয়ে বিষ খেয়ে নিজের অপার সম্ভাবনাময় জীবনটাকে অকালেই শেষ করে দিতে চাইবে???
কিজানি ... হয়তো এই ২২/২৩ বছরের স্বল্প জীবনেই তার জীবনের বিচিত্রতা,রঙ,সৌন্দর্য ফিকে হয়ে গেছে!
মানলাম, আরে ভাই বুঝলাম তোর জীবনটা তোর কাছে কোনো গুরুত্ব বহন করছে না কিন্তু, তুই মরবি মর কোনো আপওি নেই তবে তর একবার হলেও ভাবা উচিত এই ব্যক্তি তুই কাদের ত্যাগে এপর্যন্ত এসেছিস, পৃথিবীর রূপরস দেখতে সক্ষম হয়েছিস,যে জীবনকে ঠুনকো আবেগের বশে শেষ করে দিতে চাচ্ছিস!সেটার ওপর বাবা- মার যে একটা হক রয়েছে।নাকি বিশাল জ্ঞানের রাজ্যে একজন গর্বিত অংশীদার হতে তকে পাঠিয়েই তারা ভুল করেছে!?
আল্লাহ সবাইকে হেফাযত করুক আবেগের বশে সম্ভাবনাময় জীবনটাকে অকালে শেষ করে দেয়ার মত সিদ্ধান্ত যেন কারো মাঝে না আসে।