" অস্পৃশ্য কিছু শৈশব" দৃশ্যপট : ১

Words
97
Reading
1 min
Listen
Play
9y

তিন মাস হয় রাসেল বেড়িবাঁধের এই গ্যারেজটাতে কাজ করে। রাসেলের বাবা কী যেন একটা ফ্যাক্টরিতে মেশিনের কাজ করত। দুর্ঘটনায় ওর বাবার হাত দুইটা গেল, সাথে চাকুরিটাও। তাইতো আট বছর বয়সেই লেখাপড়া ছেড়ে গ্যারেজে গাড়ির ইন্জ্ঞিন সারাতে সাহায্য আর ময়লা পরিষ্কার করবার দায়িত্ব তাঁর কাঁধে। গ্যারেজের মালিক অনেক খাটায়। গাড়ির কত আসল জিনিস রেখে নকল জিনিস দিয়ে দেয়। সেগুলোর হিসাবও মিলাতে পারে না। অথচ গাধার মতো খাটার পরও মাইনের হিসেবে সবচেয়ে কম পরিমানটাই জোটে রাসেলের ভাগ্যে। প্রতেকদিন নিজের কালি মাখা শরীরের কয়লা হয়ে যাওয়া ময়লা পরিষ্কার করবার সময় সে ভাবে "ইশশশ" সমাজের ময়লাগুলিও যদি এরকম পরিষ্কার করা যেত!
image

" অস্পৃশ্য কিছু শৈশব" দৃশ্যপট : ১ | Ecency