আমার অরিজিনাল অঙ্কন: সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ

Words
175
Reading
1 min
Listen
Play
5y

বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পূর্বের আমার আঁকা চিত্র এবং তার সম্পর্কে কিছু আলোচনা নিয়ে।
সত্যি বলতে ছবিগুলি আমার পূর্বের আঁকা।আমাদের বিদ্যালয়ের প্রকল্পের জন্য অনেক ছবি আঁকতে হয়েছিল।এটি ছিল একটা প্রতিযোগিতার মতো।কারণ প্রকল্পে সবার থেকে আমার ছবি নিখুঁত ও সুন্দর করে তোলার আগ্রহ জন্মাত মনে।ছবি যতটা নিখুঁত করে আঁকা যায় তার প্রচেষ্টা।তবে অন্যান্য বিষয়ের থেকে ভূগোল বিষয়ে প্রকল্পের জন্য অগণিত ছবি আঁকতে হয়েছিল।
পূর্বে আমি বলেছি আমার আঁকা কারো কাছে শেখা হয়ে ওঠেনি তবু কোনো কিছু দেখে আকার প্রতি একটি খামখেয়ালিপনা ছিল মনে। তাই একটা একটা করে আমার আকানো ছবিগুলি চাই আপনাদের সহিত ভাগ করে নিতে।

IMG-20210705-WA0000.jpg

এটা একটি আবহাওয়ার উপাদান পরিমাপক যন্ত্র।এই যন্ত্রটির নাম হল সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার।এই যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা নির্ণয় করা হয়।বিজ্ঞানী সিক্স দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা কোনো একটি স্থানে একই থার্মোমিটার থেকে জানার জন্য বিশেষ এক ধরনের থার্মোমিটার আবিষ্কার করেন।তাই তার নাম অনুসারে এটির নাম সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার রাখা হয়।এটি একই সঙ্গে দুই ধরনের উষ্ণতা নির্ণয় করা যায় বলে আবহবিদগণ এই থার্মোমিটারকে বিশেষ ভাবে ব্যবহার করেন।

সকলকে ধন্যবাদ।

অভিবাদন্তে: green015@green015

আমার অরিজিনাল অঙ্কন: সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ | Ecency