অন্ধকার আছে বলেই
দিন শেষে ব্যস্ততার মাঝে
ক্লান্তিকর পরিবেশ থেকে সবাই মুক্তি পায়,
অন্ধকার আছে বলেই
দিন শেষে রাতের আগমন ঘটে
আবার নিঝুম রাতে সবাইকে শান্তি দেয়
অন্ধকার আছে বলেই
সূর্যের আলোর অস্তিত্ত্ব খুঁজে পাওয়া যায়
মায়ের কোলে শিশু নিচিন্তে ঘুমায়
অন্ধকার আছে বলেই
দিন শেষে নিরবতা নেমে আসে
আবার মানুষ অঘোর ঘুমে স্বপ্ন দেখে
অন্ধকার আছে বলেই
আছে শান্তি ,মুক্তি ,নীরবতার মায়া
আবার সূর্যের আলোয় বিলীন হওয়া ছায়া ।
Regards @green015