My original poetry: ভালোবাসার পরশ

Words
71
Reading
1 min
Listen
Play
5y

image source

download.jpeg

ভালোবাসা মানে
বালিকার মুখের খুনশুটি হাসি
আর বালিকার এলোচুলের
একরাশ গন্ধ,
ভালোবাসা মানে
বালিকার ঠোঁট কাঁপানো বেদনার বাঁশি
আর বালিকার শরীরের
মৃদু মিষ্টি গন্ধ,
ভালোবাসা মানে
বালিকার কাজল কালো মায়াবী দুই আঁখি
আর বালিকার কোমল
হাতের স্পর্শ,
ভালোবাসা মানে
বালিকার চোখ থেকে ছিটকে বেরিয়ে পড়া
আগুনের হল্কা
আর বালিকার মুখের
একরাশ অভিমানের প্রতিচ্ছবি।
ভালোবাসা মানে
বালিকার হৃদয়ের পরশ -পাথর
আর বালিকার মনের
রাশি রাশি স্নিগ্ধ মধুর ভালোবাসার।।
Regards green015@green015