আমি যখন যাচ্ছিলাম
দূরের ঐ মেঠো পথটি ধরে
ধূলায় আচ্ছন্ন ছিল পথ,
পায়ে হেঁটে চললাম আমি একেলা
বৈশাখের ঐ শেষ বিকেল বেলা।
জন-মানবহীন ঐ পথ
ধূ-ধূ মরুভূমি প্রান্ত জুড়ে মাঠ
পাখিদের কলকাকলি,
আর গাছেদের নীরব খেলা
পায়ে হেঁটে চললাম আমি বড় একেলা।
আকাশের ঐ সাদা মেঘ বাতাসের ঐ গন্ধ
সবই এসে শরীরকে দোলা দিয়ে যায়
ঐ সূর্যটা ফিক ফিকিয়ে হাসছে,
বসেছে যেন বিকালে ঐ তৃণমূলের মেলা
পায়ে হেঁটে চললাম আমি একেলা।
আজীবন সমাজ -সংসারের মাঝে পড়ে রবে
দূর সমুদ্রের পাড়ে বহুদূর
একেলাই যে দিতে হবে পাড়ি।।
Regards @green015