বন্ধুরা, আপনারা কেমন আছেন?আশা করি ভালো আছেন সকলেই।আমিও ভালো আছি।তাই আবারও একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।তো চলুন শুরু করা যাক---
*পাথুরে ফুল*
@green015
আমি পাথরের বুকে ফোঁটা
ছোট্ট একটি ফুল,
পাথরেই আমার জন্ম
পাথরের বুক চিরে বের হওয়া
এক জলন্ত অগ্নিশিখা।
আগুনের হল্কার মতো ছিটকে বেরিয়ে আসা
গহীন অরণ্যময় পৃথিবীতে,
কিন্তু ফুলের নেই কোনো গন্ধ
আছে শুধু তুচ্ছ জ্বালাময় ধিক্কার!
আর আছে সুগন্ধ পাওয়ার ইচ্ছা প্রকাশ
আশা আছে প্রজাপতির ডানামেলে
আনাগোনার প্রতীক্ষা,
আমি যুগ যুগ ধরে অপেক্ষায়
যেদিন আকাশে -বাতাসে ছড়িয়ে যাবে
আমার গৌরবভরা সুগন্ধ পৃথিবীময়।।
অভিবাদন্তে: @green015