মাঝে মাঝে মনে হয়
দূর আকাশের তারা খসে পড়েছে আমার হাতে
মাঝে মাঝে মন হয়
সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমার শরীরকে
জাগিয়ে তোলে আমার হূদয়ের সুপ্ত বাসনাকে।
কী চায় আমার মন?
খনিকের সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে রাখতে
নাকি অতীতের উগ্র তারণ্যকে ভুলিয়ে দিতে
ঢাকা পড়ে যাবে আমার উদ্যম মনের বেড়াজাল।
মাঝে মাঝে মনে হয়
সাগরের চোরা বালির মতো
আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে
আমি ডুবে যাচ্ছি সাগরের অতল গহবরে।
শুধু আমি হাতছানি দিয়ে ডেকেই চলেছি
কিন্তু কেউ এগিয়ে আসছে না
তারণ্য হারানোর ব্যাথায় কী? এ জীবনে
শুধুই হারিয়ে যাচ্ছে আমার মন।
Regards @green015