আমার অরিজিনাল কবিতা: "একান্তই নির্বাক"

Words
86
Reading
1 min
Listen
Play
5y

"একান্তই নির্বাক"
green015@green015
-----^-

মনের আনন্দে চোখের সম্মুখ
দিয়ে চলে যায় গভীর অরণ্যে
ওকি জানতো যে আজ ওর
শেষ দিন।

images (14).jpeg

Image source

ওকি জানতো এ জন্ম এখানেই
এক নিমিষেই ইতি টানবে!
ওকি জানতো নির্মমভাবে
মৃত্যু যন্ত্রনার ছটফটানির কথা।
যদিও বা জানতো
কিছুই ছিল না করার
ওযে একান্তই নির্বাক,মায়াবী পশু।

হিংস্র মানবের শিকারে
হাসি মজার পুতুল
শুধু বেঁচে থাকে মন
বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে
কিন্তু মানবসমাজ তাকে
দেবে না বাঁচতে।
শুধু বেঁচে থাকবে বুক ফাটানো
একরাশ ব্যর্থ যন্ত্রণার নির্বাক
ছটফটানিতে দু'চোখ ভরা
অশ্রুচিত্তে।।

অভিবাদন্তে: green015@green015

আমার অরিজিনাল কবিতা: "একান্তই নির্বাক" | Ecency