বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন।
আজ আমি আমার বাগানের কিছু ফোটা ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করে আমার আনন্দটাকে ভাগ করে নিতে চাই।
রক্ত জবা ফুল
আমরা সকলেই জানি ফুল পবিত্রতার প্রতীক, সৌন্দর্যের প্রতীক, সান্তনার প্রতীক, ভালবাসার প্রতীক।
ফুল শান্ত এবং স্থির। জীবনের প্রতিটি মুহূর্তে ফুল রয়েছে কারণ ফুলের সৃষ্টি নিজের জীবনকে অন্যের জন্য উৎসর্গ বা বিলিয়ে দেওয়ার জন্য। তাতেই রয়েছে ফুলের প্রকৃত সার্থকতা। ফুল অহংকারী নয়, গরবের প্রতীক। ফুল সত্যের প্রতীক। ফুল বিভিন্ন রঙের প্রতিমূর্তি।
ছোট টগর ফুল
বড়ো টগরের কুড়ি
ফুলের পাপড়ি থেকে প্রজাপতি, পাখি মধু সংগ্রহ করে।
সবথেকে বড় বিষয় হল ফুল দিয়ে মন্দির, গীর্জা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানে এবং প্রতিটা শুভ কাজে ফুল অর্পন করা হয় কিংবা অভ্যর্থনা জানানো হয়।
কাঞন ফুল
মানুষের ভালবাসার জায়গাতেও ফুলের অনন্য দৃষ্টান্ত রয়েছে। ফুলের এই প্রতিটা মুহূর্তে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে মহানুভবতা, উদারতার পরিচয় পাওয়া যায়। তাই প্রতিটা ফুলের জীবন থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত নিস্বার্থ ভালবাসার এবং নিস্বার্থভাবে কাজ করার। ফুল মানুষের মনের সুপ্ত বাসনাকে জাগিয়ে তুলে নবজাগরণের পথ দেখায়, সত্যের বাণী শোনায়।
অপরাজিতা ফুল বা নীল ফুল
ফুল কোনো কাজকে পবিত্রতার সাথে সম্পন্ন করে, একে-অপরের সাথে দৃড় বন্ধনে বাধতে সাহায্য করে যে বন্ধন দীর্ঘদিন ধরে অটুট থাকে। ফুল তার অফুরন্ত সৌন্দর্য এবং সুবাস দিয়ে সকলকে মোহিত করে।
ঘাস ফুল
নয়নতারা ফুল
আমার বাগানের ফুটন্ত ফুলের দিকে তাকালে আমার মনে হয় সে হাসছে তার ফিকে হাসিতে পৃথিবীর ধরনীতল শোভিত হচ্ছে। আর ফুলের সাথে আমার গভীর মিতালী তৈরি হয়েছে যেন আমি ফুলের সাথে মনে মনে কথা বলছি আর ধরিত্রী মাতার সন্তানের সাথে মেলবন্ধন করছি এবং নিজের জীবনের মুহূর্ত গুলি ফুলের সাথে ভাব বিনিময় করে একাকার হয়ে মিশে যাচ্ছি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন।
ধন্যবাদ।
Regards @green015