আমার অরিজিনাল কবিতা: *কল্পনায় সবুজে ঘেরা ব্যাথাময় বাঁশি*

Words
132
Reading
1 min
Listen
Play
5y

নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে
আবারো আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে।সবুজের সঙ্গে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।তো চলুন শুরু করা যাক-----

IMG_20210729_163846.jpg
কল্পনায় সবুজে ঘেরা ব্যাথাময় বাঁশি
( green015@green015)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তোমার পায়ের ওই নীল বুট
আর আমার হাতের ছোট্ট চিরকুট
যাতে লেখা ছিল
নীল আকাশের নীচে পড়ন্ত বিকেলের কথা
যাতে লেখা ছিল
শিশির ভেজা চোখে বুক ফাটানো ব্যাথা।
তোমার গায়ের ওই নীল জামা
আমাকে স্মরণ করিয়ে দেয়
প্রকৃতির বুকে সবুজের ছোঁয়া
তোমার চোখের ওই নীল চশমা
আর আমার সবুজের পথে চলার ঠিকানা
যে পথে আঁকা আছে
সবুজে ঘেরা সমারোহ।
তোমার মাথার ওই নীল টুপি
আমাকে স্মরন করিয়ে দেয়
অজানা ফুলের কাহিনীর মতো আজগুপি।
স্নিগ্ধ ঘাসের উপর জমাট বাঁধা সুপ্ত বাসনা
তোমার ঠোঁটের কোণের ওই হাসি
আর আমার হৃদয়ের সুপ্ত বাসনায় জন্মানো
বেজে ওঠা সুরে ব্যাথাময় বাঁশি।।

অভিবাদন্তে: green015@green015

আমার অরিজিনাল কবিতা: *কল্পনায় সবুজে ঘেরা ব্যাথাময় বাঁশি* | Ecency